বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

সব স্বপ্ন শহরে জন্ম নেয় না, কিছু স্বপ্ন জন্ম নেয় গ্রামের মেঠোপথে, ছোট্ট একটি ঘরে, সাধারণ একটি পরিবারে। আর সেই স্বপ্নকে বুকে ধারণ করে একদিন দেশের পতাকা হাতে পৌঁছে যাওয়া যায় আন্তর্জাতিক অঙ্গনেও। তেমনই এক অনুপ্রেরণার নাম সুরভী আক্তার আফরিন। গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার সোনারপাড়া গ্রামের মেয়ে সুরভী আক্তার আফরিন। বাবা মোঃ সেকেন্দার আলী এবং মা মোছাঃ জোসনা বেগমের সন্তান তিনি।
গ্রামের সাধারণ পরিবেশে বেড়ে ওঠা এই মেয়েটি আজ নিজের মেধা, পরিশ্রম, অধ্যবসায় ও অদম্য ইচ্ছাশক্তির মাধ্যমে পৌঁছে গেছেন বাংলাদেশের জাতীয় ফুটবল দলের আঙিনায়।
সুত্রে জানাযায়, এসএসসি পাস করার পর ২০২৩ সালে খেলোয়াড় পদে বাংলাদেশ সেনাবাহিনীতে যোগ দেন তিনি। শুরু হয় স্বপ্নপূরণের আরেকটি নতুন অধ্যায়। বাংলাদেশ সেনাবাহিনীর ফুটবল দলের হয়ে জাতীয় পর্যায়ের লীগে অংশগ্রহণ করে নিজের প্রতিভার স্বাক্ষর রাখেন। কঠোর পরিশ্রম আর অসাধারণ পারফরম্যান্সের ধারাবাহিকতায় অবশেষে ২০২৬ সালের ফেব্রুয়ারিতে ডাক পান বাংলাদেশের জাতীয় ফুটবল দলে। বর্তমানে তিনি জাতীয় নারী ফুটবল দলের একজন ডিফেন্ডার।
শুধু জাতীয় পর্যায়েই নয়, আন্তর্জাতিক অঙ্গনেও বাংলাদেশের প্রতিনিধিত্ব করার গৌরব অর্জন করেছেন সুরভী। অংশ নিয়েছেন সাফ গেমস ও এশিয়ান গেমসের মতো গুরুত্বপূর্ণ আসরে। ফুটবলের সুবাদে বাংলাদেশের লাল-সবুজের পতাকা বুকে ধারণ করে ঘুরেছেন বিশ্বের সাতটি দেশে।
মেয়েটি একদিন গাইবান্ধার সোনারপাড়া গ্রামের পরিচিত পরিবেশে বেড়ে উঠেছেন, আজ তিনি দেশের প্রতিনিধিত্ব করছেন আন্তর্জাতিক ফুটবল অঙ্গনে। যে মেয়ের পথচলা শুরু হয়েছিল একটি সাধারণ গ্রাম থেকে, আজ তাঁর পরিচয় বাংলাদেশের জাতীয় দলের একজন ফুটবলার হিসেবে।
সুরভী প্রমাণ করেছেন, স্বপ্ন দেখার জন্য বড় শহরে জন্ম নেওয়া কিংবা বড় কোনো পরিচয়ের প্রয়োজন হয় না। প্রয়োজন শুধু সাহস, পরিশ্রম আর নিজের লক্ষ্যের প্রতি অটুট বিশ্বাস। আজ সুরভীর এই অর্জন শুধু তাঁর পরিবারের নয়, শুধু সোনারপাড়া গ্রামের নয়, এটি গোবিন্দগঞ্জ তথা পুরো গাইবান্ধা জেলার গর্ব। তাঁর সাফল্যে অনুপ্রাণিত হোক গ্রামের হাজারো মেয়ে, যারা হয়তো আজও মনে মনে স্বপ্ন দেখে একদিন দেশের জন্য কিছু করার।