বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

লিওনেল মেসি। ছবি: সংগৃহীত
আর্জেন্টিনা জাতীয় দল থেকে সদ্য অবসর নেওয়া ৩৯ বছর বয়সী লিওনেল মেসিকে আগামী বছর আবারও দেখা যেতে পারে বুয়েনস আইরেসের ঐতিহাসিক মনুমেন্তাল স্টেডিয়ামে। গত ৬ অক্টোবর এএফএ আয়োজিত বিদায়ী ম্যাচে আর্জেন্টিনার জার্সিতে শেষবার খেলেছিলেন এই কিংবদন্তি। তবে ২০২৭ সালে নতুন এক সমীকরণে, জাতীয় দলের পরিবর্তে যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মায়ামির জার্সিতে এই চেনা মাঠে সাবেক বার্সা তারকার ফেরার সম্ভাবনা তৈরি হয়েছে।
২০২৭ সালের জানুয়ারিতে আর্জেন্টাইন ক্লাব রিভার প্লেতের সঙ্গে একটি প্রীতি ম্যাচ খেলতে পারে মেসির ক্লাব মায়ামি। দেশটির সংবাদমাধ্যম বোলাভিপ আর্জেন্টিনা এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে।
ওই প্রতিবেদন অনুসারে, জানুয়ারিতে প্রাক-মৌসুম প্রস্তুতি হিসেবে বুয়েনস আইরেস সফরে যেতে পারে মায়ামি। ওই সফরে রিভার প্লেতের বিপক্ষে একটা প্রীতি ম্যাচ খেলার সম্ভাবনা আছে ফ্লোরিডার ক্লাবটির।
যদিও রিভার প্লেত কিংবা ইন্টার মায়ামি, কোনো ক্লাবই ম্যাচটির বিষয়ে আনুষ্ঠানিক কিছু জানায়নি। তবে বোলাভিপ আর্জেন্টিনার প্রতিবেদন অনুসারে, আগামী ১৯ জানুয়ারি আয়োজিত হতে পারে ম্যাচটি।
যদি ম্যাচটি শেষ পর্যন্ত মাঠে গড়ায়, তবে সেটি মেসির জন্য বিশেষ কিছু হবে। একদিকে আর্জেন্টাইন ক্লাবের বিপক্ষে ম্যাচ, অন্যদিকে যে মাঠে শেষবার আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন, সেই মাঠে ফেরা। এর চেয়ে আবেগঘন মুহূর্ত আর কী হতে পারে।
মেসির সঙ্গে রিভার প্লেতের সম্পর্ক শুধু একটা প্রীতি ম্যাচেই সীমাবদ্ধ নয়। গত অক্টোবরে মেসি যেদিন আর্জেন্টিনার জার্সিতে শেষ ম্যাচ খেললেন, মনুমেন্তালের সেই বিদায়ী ম্যাচের সময় মেসিকে নিজেদের পরিবারের একজন হিসেবে বিশেষ সম্মাননা দিয়েছে রিভার প্লেত। বেনিনের বিপক্ষে ওই ম্যাচটার আগে রিভার প্লেতের সভাপতি স্তেফানো দি কার্লো মেসিকে ক্লাবের সম্মানসূচক সদস্যপদ প্রদান করেন। এ সময় তাকে একটি সদস্যপদ কার্ড, বিশেষ স্মারক ফলক এবং ক্লাবটির ১২৫ বছর পূর্তি উপলক্ষ্যে তৈরি করা মেসির নাম ও ১০ নম্বর সম্বলিত বিশেষ জার্সি উপহার দেওয়া হয়।
মেসিও পাল্টা উপহার হিসেবে ওই ম্যাচে পরা নিজের আর্জেন্টিনা জার্সিটি রিভার প্লেতকে উপহার দেন। জার্সিটিতে সমর্থকদের উদ্দেশে নিজের হাতে একটি বার্তাও লিখে স্বাক্ষর করেন তিনি। বর্তমানে জার্সিটি রিভার প্লেতের জাদুঘরে সংরক্ষিত রয়েছে।
জানুয়ারিতে প্রীতি ম্যাচটি অনুষ্ঠিত হলে মাঠের লড়াইয়ের মধ্য দিয়ে মেসি ও রিভার প্লেটের এই বিশেষ সম্পর্ক আরও এক ধাপ এগিয়ে যাবে।