বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

সিলেট টেস্টে বাংলাদেশের ব্যাটসম্যান
সিলেট টেস্টের চতুর্থ দিন ছিল বাংলাদেশের জন্য হতাশার। কাভেম হজের অপরাজিত ১৪০ রানের দুর্দান্ত ইনিংসে ভর করে টেস্টের নিয়ন্ত্রণ এখন ওয়েস্ট ইন্ডিজের হাতে। দ্বিতীয় ইনিংসে ৩ উইকেটে ৩৪৫ রান তোলার পর আলোকস্বল্পতায় দিনের খেলা শেষ করে দেন আম্পায়াররা।
এতে ক্যারিবীয়ানদের লিড দাঁড়িয়েছে ৩১৫ রানের। এমন অবস্থায় বাংলাদেশকে এই টেস্ট জিততে রেকর্ড করতে হবে। টেস্টে বাংলাদেশ সর্বোচ্চ ২১৫ রান তাড়া করে জিতেছিল। ২০০৯ সালে তখন প্রতিপক্ষ ছিল ওয়েস্ট ইন্ডিজ। এবার একই প্রতিপক্ষের বিরুদ্ধে সেই রেকর্ডকেও পেছনে ফেলতে হবে টাইগারদের।
দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে দলকে ভালো শুরু এনে দেন দুই ওপেনার ব্রান্ডন কিং ও জশুয়া ডি সিলভা। উদ্বোধনী জুটিতে ৮৫ রান যোগ করেন এই দুই ওপেনার।
এরপর জশুয়াকে আউট করে চতুর্থ দিনে বাংলাদেশকে প্রথম সাফল্য এনে দেন তাইজুল ইসলাম। ৩৬ রান করে সাজঘরে ফিরে যান এই ক্যারিবীয়ান ওপেনার। তবে ফিফটি তুলে নেন কিং।
এরপর দলীয় ১১৯ রানে ৮৪ বলে ৬১ রান করা কিংকে আউট করে বাংলাদেশকে দ্বিতীয় সাফল্য এনে দেন মেহেদী হাসান মিরাজ। এরপর কাভেম হজ ও কেভিন উইকহ্যাম মিলে রানের চাকা সচল রাখেন। ১৬৫ রানের জুটি গড়েন তারা।
রই মাঝে ১৪২ বলে সেঞ্চুরি তুলে নেন হজ। টেস্টে এটি তার তৃতীয় সেঞ্চুরি। হজ সেঞ্চুরির দেখা পেলেও ৭৮ রান করে তাইজুলের দ্বিতীয় শিকার হন উইকহ্যাম।
এরপর ক্রিজে আসা আমির জাঙ্গুকে সঙ্গে নিয়ে দিনের বাকী খেলা শেষ করে আসেন হজ। ৮৩ ওভারে ৩ উইকেট হারিয়ে ৩৪৫ রান সংগ্রহ করেছে ওয়েস্ট ইন্ডিজ। হজ ১৪০ ও জাঙ্গু ২০ রানে অপরাজিত আছেন।