বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

দৃষ্টিপ্রতিবন্ধী ক্রিকেটাররা । ছবি : সংগৃহীত
বাংলাদেশে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে দৃষ্টিপ্রতিবন্ধী ক্রিকেটারদের আন্তর্জাতিক প্রতিযোগিতা ‘ক্রিকেট ফর দ্য ব্লাইন্ড-এশিয়া কাপ ২০২৬’। আগামী ১৫ থেকে ২০ নভেম্বর পর্যন্ত ছয় দিনব্যাপী এই টুর্নামেন্টের সব ম্যাচ অনুষ্ঠিত হবে এবিজি স্পোর্টস সিটির আনভীর ক্রিকেট স্টেডিয়ামে। আন্তর্জাতিক এই আসরের ভেন্যু পার্টনার হিসেবে যুক্ত হয়েছে এবিজি স্পোর্টস সিটি।
টুর্নামেন্টে অংশ নেবে এশিয়ার পাঁচ দেশ বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা ও আফগানিস্তান। স্বাগতিক বাংলাদেশকে ঘিরে ইতোমধ্যে ক্রিকেটপ্রেমীদের মধ্যে বাড়তি আগ্রহ তৈরি হয়েছে।
আয়োজনটির টাইটেল স্পন্সর সাফওয়ান বসুন্ধরা গ্লোবাল (এসবিজি)। মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে দেশের একমাত্র ক্রীড়াভিত্তিক টেলিভিশন চ্যানেল টি স্পোর্টস।
আন্তর্জাতিক ক্রিকেট আয়োজনের ভেন্যু হিসেবে এরই মধ্যে নিজেদের সক্ষমতার প্রমাণ দিয়েছে এবিজি স্পোর্টস সিটি। সম্প্রতি আনভীর ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ জাতীয় ক্রিকেট দলের অংশগ্রহণে দুই দিনের একটি প্রস্তুতিমূলক ম্যাচ অনুষ্ঠিত হয়। এর আগে মালয়েশিয়া ক্রিকেট দলও এই মাঠে খেলেছে।
এবার দৃষ্টিপ্রতিবন্ধী ক্রিকেটারদের এশিয়া কাপ আয়োজনের মধ্য দিয়ে আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনে নিজেদের অবস্থান আরও শক্তিশালী করার সুযোগ পাচ্ছে এই ক্রীড়া কমপ্লেক্স। পাশাপাশি আধুনিক ক্রীড়া অবকাঠামো ও আন্তর্জাতিক মানের প্রতিযোগিতা আয়োজনের সক্ষমতা তুলে ধরার ক্ষেত্রেও টুর্নামেন্টটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
ওয়ার্ল্ড ব্লাইন্ড ক্রিকেট লিমিটেডের (ডব্লিউবিসি) অধিভুক্ত বাংলাদেশ ব্লাইন্ড ক্রিকেট কাউন্সিলের (বিবিসিসি) আয়োজনে অনুষ্ঠিত হবে প্রতিযোগিতাটি।
আন্তর্জাতিক এই আয়োজনের সঙ্গে সম্পৃক্ত হতে পেরে সন্তোষ প্রকাশ করেছে টাইটেল স্পন্সর সাফওয়ান বসুন্ধরা গ্লোবাল। প্রতিষ্ঠানটির মতে, দৃষ্টিপ্রতিবন্ধী ক্রিকেটারদের প্রতিভা ও দক্ষতা আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরার সুযোগ তৈরি করতে এ ধরনের আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ।
আয়োজকদের প্রত্যাশা, এই টুর্নামেন্টের মাধ্যমে এশিয়ার বিভিন্ন দেশের দৃষ্টিপ্রতিবন্ধী ক্রিকেটারদের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও বন্ধুত্বের সম্পর্ক জোরদার হবে। একই সঙ্গে খেলাধুলায় অন্তর্ভুক্তি, সমতা ও সক্ষমতার ইতিবাচক বার্তা ছড়িয়ে পড়বে আন্তর্জাতিক অঙ্গনে।