বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

শ্রীলঙ্কা ক্রিকেট দল । ছবি: সংগৃহীত
ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের ফাইনালে পাকিস্তানের কাছে ৩ উইকেটে হেরেছে শ্রীলঙ্কা। ফাইনাল হারের পর দুঃসংবাদ পেয়েছে লঙ্কানরা।
স্লো ওভার রেটের দায়ে অভিযুক্ত হয়েছে শ্রীলঙ্কা। কিন্তু সেই অপরাধ তারা ফাইনালে নয়, ইংল্যান্ডের বিপক্ষে লাহোরে করেছিল।
নির্ধারিত সময়ের মধ্যে এক ওভার কম করায় শ্রীলঙ্কাকে জরিমানা আরোপ করেছেন এমিরেটস আইসিসি এলিট প্যানেলের ম্যাচ রেফারি জেফ ক্রো।
এক বিবৃতিতে আইসিসি জানায়, গত বৃহস্পতিবার ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচে নির্ধারিত সময়ের মধ্যে বোলিং কোটা শেষ করতে পারেনি শ্রীলঙ্কা। এক ওভার বেশি সময় নিয়েছে লঙ্কানরা। ফলে ম্যাচ ফির পাঁচ শতাংশ জরিমানা করা হয়েছে শ্রীলঙ্কার প্রত্যক খেলোয়াড়কে।
আইসিসির নিয়ম অনুযায়ী, নির্ধারিত সময়ের মধ্যে ওভার শেষ করতে ব্যর্থ হলে প্রতি ওভারের জন্য দলের প্রত্যক খেলোয়াড়কে ম্যাচ ফির ৫ শতাংশ জরিমানা করা হয়।
শ্রীলঙ্কা অধিনায়ক কুশল মেন্ডিস অপরাধ স্বীকার করে আরোপিত শাস্তি মেনে নেওয়ার কারণে আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন নেই। অনফিল্ড আম্পায়ার আহসান রাজা ও শরফুদ্দৌলা ইবনে শহীদ, তৃতীয় আম্পায়ার ওয়েন নাইটস ও চতুর্থ আম্পায়ার নাসির হুসেইন এই অভিযোগ তোলেন।