বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপে বাংলাদেশ দলের খেলোয়াড়রা
ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ অ্যান্ড ফেস্টিভ্যালে বাংলাদেশ ই টায়ারের ফাইনালে জিততে পারলো না বাংলাদেশ। শুক্রবার (৩০ অক্টোবর) আজারবাইজানের রাজধানী বাকুর বাকু ক্রিস্টাল হলে সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকের কাছে ৪-১ গোলে হেরেছে লাল-সবুজের প্রতিনিধিরা।
অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ফেস্টিভ্যাল এইট এ সাইড হচ্ছে। ২০ মিনিট করে দুই অর্ধে খেলা। ম্যাচের ১৪ মিনিটে আফ্রিকার মহি গোল করে। দুই মিনিট পর প্যানেলের গোলে ব্যবধান দ্বিগুণ হয়। ২-০ গোলে পিছিয়ে থেকে বিরতিতে যায় বাংলাদেশ।
দ্বিতীয়ার্ধের তিন মিনিটে তাকিবের গোলে বাংলাদেশ খেলায় ফেরার চেষ্টা করে। দুই মিনিট পর আফ্রিকার মহির গোলে ব্যবধান আবার বাড়ে। ম্যাচ শেষ হওয়ার এক মিনিট আগে হ্যাটট্রিক পূর্ণ করেন মহি। এতে ৪-১ গোলে হেরে মাঠ ছাড়ে বাংলাদেশ।
আজারবাইজানে ১৮৯ দেশ অংশগ্রহণ করছে ৩২ গ্রুপে। বাংলাদেশ ‘সি’ গ্রুপে পঞ্চম হয়েছিল। প্রতি গ্রুপের স্তরে থাকা ৩২ দল নিয়ে নক আউট পর্ব চলছে। ই (পাঁচ নম্বর স্তরে) গ্রুপে বাংলাদেশ চার ম্যাচ জিতে ফাইনালে উঠেছিল। ফিফা ছয় গ্রুপে ছয় চ্যাম্পিয়ন নির্ধারণ করবে।