বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

ছেলেদের ব্যালন ডি ’অর জিতেছেন হ্যারি কেইন আর মেয়েদের ব্যালন ডি’অর জিতেছেন স্পেনের আলেক্সিয়া পুতেয়াস
কিলিয়ান এমবাপ্পে ও লামিন ইয়ামালকে পেছনে ফেলে ক্যারিয়ারে প্রথমবারের মতো মর্যাদাপূর্ণ ব্যালন ডি’অর জিতেছেন বায়ার্ন মিউনিখের ইংলিশ স্ট্রাইকার হ্যারি কেইন। এর মাধ্যমে ২০০১ সালে মাইকেল ওয়েনের পর দীর্ঘ ২৫ বছর পর কোনো ইংলিশ ফুটবলার ছেলেদের ফুটবলের সর্বোচ্চ ব্যক্তিগত এই স্বীকৃতি অর্জন করলেন। অন্যদিকে, মেয়েদের ফুটবলে নিজের শ্রেষ্ঠত্ব ধরে রেখে রেকর্ড তৃতীয়বারের মতো ব্যালন ডি’অর ঘরে তুলেছেন স্পেনের তারকা মিডফিল্ডার আলেক্সিয়া পুতেয়াস।
সোমবার (২৬ অক্টোবর) লন্ডনে আয়োজিত এক জমকালো অনুষ্ঠানে ২০২৬ সালের ব্যালন ডি’অর বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। ছেলেদের ব্যালন ডি’অরে কেইনের পেছনে থেকে দ্বিতীয় স্থান অর্জন করেছেন রিয়াল মাদ্রিদের কিলিয়ান এমবাপ্পে। তৃতীয় স্থানে জায়গা পেয়েছেন বার্সেলোনার তরুণ ফরোয়ার্ড লামিন ইয়ামাল। চতুর্থ স্থানে রদ্রি এবং পঞ্চম স্থানে ছিলেন লিওনেল মেসি।
মূল পুরস্কার না পেলেও অনূর্ধ্ব-২১ বছর বয়সীদের বর্ষসেরা খেলোয়াড়ের স্বীকৃতি ‘কোপা ট্রফি’ টানা তৃতীয়বারের মতো নিজের দখলে রেখেছেন লামিন ইয়ামাল। ২০২৫-২৬ মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ২৪টি গোল ও ১৭টি অ্যাসিস্ট করে বার্সেলোনাকে লা লিগা ও স্প্যানিশ সুপার কাপ জেতাতে অগ্রণী ভূমিকা পালন করেন তিনি। নারী বিভাগে সেরা উদীয়মান খেলোয়াড় হয়েছেন ভিকি লোপেজ।
স্পেনকে বিশ্বকাপ শিরোপা জিতিয়ে পুরুষদের বর্ষসেরা কোচের ট্রফি জিতেছেন লুইস দে লা ফুয়েন্তে। বিশ্বকাপে ৮ ম্যাচে মাত্র একটি গোল হজম করে সেরা গোলরক্ষকের 'ইয়াশিন ট্রফি' জিতেছেন স্পেনের উনাই সিমন।
মেয়েদের বিভাগে ২০২১ ও ২০২২ সালের পর তৃতীয়বারের মতো ব্যালন ডি’অর জয় করলেন আলেক্সিয়া পুতেয়াস। মেয়েদের বর্ষসেরা কোচ হয়েছেন বার্সেলোনার পেরে রোমেউ, যাঁর অধীনে লিগে ৩০ ম্যাচের ২৯টিতেই জয় পায় দলটি। সেরা নারী গোলরক্ষকের পুরস্কার জিতেছেন বার্সেলোনার কাতা কোল, যিনি লিগে ১৭ ম্যাচে ১১টি ক্লিনশিট নিশ্চিত করেছিলেন।
বর্ষসেরা ক্লাবের তালিকায় মেয়েদের বিভাগে বার্সেলোনা এবং পুরুষদের বিভাগে ট্রফি জিতেছে চ্যাম্পিয়নস লিগ জয়ী ফরাসি জায়ান্ট প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। বর্ষসেরা সর্বোচ্চ গোলদাতার ‘গার্ড মুলার ট্রফি’ জিতেছেন হ্যারি কেইন। আর নারী বিভাগে এ ট্রফি জিতে প্রথম মেক্সিকান হিসেবে ইতিহাস গড়েছেন পাচুকার স্ট্রাইকার চার্লিন কোরাল।