বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

ঘরের মাঠে শ্রীলঙ্কা ও ইংল্যান্ডকে নিয়ে চলমান ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের মাঝপথেই পাকিস্তান দল থেকে বাদ পড়েছেন ওপেনার সাইম আইয়ুব। নিজের ব্যাটিং অফ-ফর্ম কাটাতে এবং আত্মবিশ্বাস ফিরে পেতে ঘরোয়া ক্রিকেটে মন দিতে চান তিনি। সে কারণেই তাঁকে জাতীয় ওয়ানডে স্কোয়াড থেকে অব্যাহতি দেওয়া হয়েছে বলে নিশ্চিত করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
এক বিবৃতিতে পিসিবি জানায়, প্রধান কোচের সঙ্গে আলোচনার পর সাইম নিজে থেকেই ঘরোয়া ক্রিকেটে ফিরে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেন। খেলোয়াড়ের এই সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধা রেখে এবং দলের টিম ম্যানেজমেন্ট ও জাতীয় নির্বাচক কমিটির সঙ্গে পর্যালোচনার ভিত্তিতে তাঁকে দল থেকে ছাড়পত্র দেওয়া হয়।
চলমান ত্রিদেশীয় টুর্নামেন্টে নিজের সেরা ছন্দে ছিলেন না সাইম; তিন ইনিংসে ব্যাট হাতে তিনি সংগ্রহ করেন মাত্র ২১ রান এবং বল হাতে কোনো উইকেট পাননি। সিরিজের বাকি ম্যাচগুলোর জন্য তাঁর স্থলাভিষিক্ত হিসেবে দলে অন্তর্ভুক্ত করা হয়েছে পাকিস্তানের টি-টোয়েন্টি অধিনায়ক ও ওপেনার সাহিবজাদা ফারহানকে।
টুর্নামেন্টের লিগ পর্বে টানা তিন ম্যাচে জয় তুলে নিয়ে পাকিস্তান ইতোমধ্যেই ফাইনালের টিকিট নিশ্চিত করে ফেলেছে। আগামী ২৭ অক্টোবর লাহোরে নিজেদের চতুর্থ ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে তারা, আর টুর্নামেন্টের ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে ৩১ অক্টোবর।