বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

নেইমার
ব্রাজিলিয়ান শীর্ষ ফুটবল প্রতিযোগিতা ব্রাজিলেইরো সিরি এ-তে সান্তোসের হয়ে খেলতে নেমে অনাকাঙ্ক্ষিত লাল কার্ডের শিকার হয়েছেন তারকা ফরোয়ার্ড নেইমার। প্রতিপক্ষ খেলোয়াড়ের সঙ্গে মুখ ঢেকে কথা বলার অভিযোগে দ্বিতীয়ার্ধ শুরুর প্রাক্কালে তাঁকে লাল কার্ড দেখান ম্যাচ রেফারি, যার জেরে তীব্র ক্ষোভ প্রকাশ করে মাঠ ত্যাগ করেন তিনি।
ঘরের মাঠ ভিলা বেলমিরোয় বাহিয়ার বিপক্ষে ম্যাচটিতে প্রথমে প্রতিপক্ষ ফুটবলারের বুকে বল ছুড়ে মেরে হলুদ কার্ড দেখেন নেইমার। এরপর দ্বিতীয়ার্ধ শুরুর ঠিক আগমুহূর্তে বাহিয়ার ফুটবলার রদ্রিগো নেস্তরের সঙ্গে মুখে হাত দিয়ে কথা বলেন তিনি। সে সময় ম্যাচ রেফারি স্যাভিও পেরেইরা সাম্পাইও অন্যদিকে মুখ ফিরিয়ে থাকলেও নেস্তরের অভিযোগের ভিত্তিতে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) পর্যালোচনা শেষে নেইমারকে লাল কার্ড প্রদর্শন করেন।
এই শাস্তির ফলে আগামী বুধবার পালমেইরাসের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে নামতে পারবেন না এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। পাশাপাশি টুর্নামেন্টে ইতোমধ্যে তিনটি হলুদ কার্ডের খড়্গ থাকায় ব্রাগান্তিনোর বিপক্ষে পরবর্তী সোমবারের ম্যাচ থেকেও ছিটকে গেলেন তিনি।
এদিকে ঘটনাপ্রবাহে ভরা ম্যাচটিতে শেষ পর্যন্ত ১-১ গোলের ড্র নিয়ে মাঠ ছেড়েছে সান্তোস। ম্যাচের ৩৯ মিনিটে ডিফেন্ডার লুসিয়ানো জুবার গোলে সফরকারী বাহিয়া এগিয়ে গেলেও নির্ধারিত ৯০ মিনিট শেষে যোগ করা অতিরিক্ত সময়ে লুয়ান পেরেস পেত্রোনির গোলে সমতায় ফেরে স্বাগতিকেরা।
মাঠ ছেড়ে বের হয়ে যাওয়ার সময় প্রতিপক্ষ নেস্তরের আচরণের বিরুদ্ধে চরম ক্ষোভ প্রকাশ করেন নেইমার। মাঠ ত্যাগের ভিডিওতে তাঁকে বলতে শোনা যায়, তাঁরা স্বাভাবিক খুনসুটি ও হাসাহাসি করছিলেন; অনিচ্ছাকৃতভাবে মুখে হাত চলে এলেও কিছু বলার আগেই নেস্তর রেফারির দৃষ্টি আকর্ষণ করে নাটকীয় আবেদন জানান। ঘটনাটিকে ফুটবলের নোংরা কৌশল হিসেবে আখ্যায়িত করে নেইমার অসন্তোষ প্রকাশ করেন।