বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

স্প্যানিশ লা লিগার দশম রাউন্ডের হাইভোল্টেজ ম্যাচে আজ মুখোমুখি হচ্ছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ। বার্সেলোনার মাঠ স্পটিফাই ক্যাম্প ন্যুতে ম্যাচটি বাংলাদেশ সময় দিবাগত রাত ২টায় শুরু হবে।
চলতি মৌসুমে লিগে টানা ৯ ম্যাচে জয় নিয়ে পূর্ণ আত্মবিশ্বাস নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে রয়েছে কাতালান ক্লাব বার্সেলোনা। অন্যদিকে লিগে ইতোমধ্যে দুটি ম্যাচে পরাজয়ের মুখ দেখা রিয়াল মাদ্রিদ চিরপ্রতিদ্বন্দ্বীদের চেয়ে ৬ পয়েন্ট পিছিয়ে থেকে এই লড়াইয়ে নামছে।
ম্যাচের গুরুত্ব তুলে ধরে বার্সেলোনার প্রধান কোচ হান্সি ফ্লিক জানান, এল ক্লাসিকো ফুটবলের অন্যতম সেরা লড়াই এবং তিন পয়েন্ট অর্জনের পাশাপাশি নিজেদের সেরাটা দিতে তাঁর দল পুরোপুরি প্রস্তুত। অপরদিকে সাম্প্রতিক চ্যাম্পিয়নস লিগে পিএসজির কাছে বার্সার পরাজয়কে বাড়তি সুবিধা হিসেবে দেখতে নারাজ রিয়ালের কোচ হোসে মরিনিও। প্রতিপক্ষের শক্তিমত্তার প্রশংসা মেনে নিলেও বাইরের আলোচনাকে গুরুত্ব না দিয়ে নিজের দলকে গুছিয়ে নেওয়ার ওপরই জোর দিচ্ছেন তিনি।
১৯০২ সালের ১৩ মে শুরু হওয়া এই ঐতিহাসিক দ্বৈরথ রাজনৈতিক ও আঞ্চলিক পরিচয়ের দিক থেকেও গভীরভাবে তাৎপর্যপূর্ণ। মুখোমুখি লড়াইয়ের সামগ্রিক পরিসংখ্যানে দুই দলের অবস্থান প্রায় সমানে সমান। সব ধরনের প্রতিযোগিতামূলক ম্যাচে দুই দলই সমান ১০৬টি করে জয় পেয়েছে এবং ড্র হয়েছে ৫২টি ম্যাচ। তবে কেবল লা লিগার পরিসংখ্যানে সামান্য এগিয়ে রয়েছে রিয়াল মাদ্রিদ; লিগে রিয়ালের ৮০ জয়ের বিপরীতে বার্সেলোনা জিতেছে ৭৭টি ম্যাচে এবং বাকি ৩৫টি ম্যাচ ড্র হয়েছে।