বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

মোহাম্মদ আশরাফুল
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ব্যাটিং কোচের পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে মোহাম্মদ আশরাফুলকে। এই পরিবর্তনের খবর নিশ্চিত করে তিনি নিজে বিষয়টি জানিয়েছেন।
আগামী বুধবার থেকে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজ মাঠে গড়ানোর কথা রয়েছে। গুরুত্বপূর্ণ এই সিরিজ শুরুর ঠিক আগমুহূর্তেই জাতীয় দলের কোচিং প্যানেল থেকে তাঁকে অব্যাহতি দিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত ত্রিদেশীয় সিরিজে দলের চরম ব্যাটিং ব্যর্থতার কারণেই আশরাফুলকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ওই সিরিজে নিজেদের দুই ম্যাচের দুটিতেই দুই শর নিচে অলআউট হয়ে ফাইনালের আগেই আসর থেকে ছিটকে যায় বাংলাদেশ।
বিসিবির সঙ্গে আশরাফুলের বর্তমান চুক্তির মেয়াদ রয়েছে আগামী বছরের ফেব্রুয়ারি পর্যন্ত। জাতীয় দলের প্রধান ব্যাটিং কোচের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হলেও চুক্তির বাকি সময়টাতে তিনি বিসিবির অন্য কোনো দায়িত্বে বহাল থাকবেন বলে জানিয়েছেন।