বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

রাজধানীতে ‘এক্সপ্যাট ওয়ার্ল্ড কাপ ২০২৭’-এর আনুষ্ঠানিক ঘোষণা অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিবৃন্দ
বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে-ছিটিয়ে থাকা প্রায় দুই কোটি প্রবাসী বাংলাদেশিকে এক ছাতার নিচে আনতে ক্রিকেটকে মাধ্যম করে ‘এক্সপ্যাট ওয়ার্ল্ড কাপ ২০২৭’ শীর্ষক আন্তর্জাতিক অপেশাদার ক্রিকেট টুর্নামেন্টের আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়েছে। অস্ট্রেলিয়াভিত্তিক প্রতিষ্ঠান এবি মিডিয়া গ্রুপের উদ্যোগে প্রাথমিকভাবে বিশ্বের ৩০টি দেশের প্রবাসী ক্রিকেট ক্লাব নিয়ে এই ব্যতিক্রমী আসর আয়োজন করা হচ্ছে, যার ম্যাচগুলো অনুষ্ঠিত হবে ১২টি দেশে।
রাজধানীর একটি অভিজাত হোটেলে কেক কেটে এ মেগা ক্রীড়া আসরের আনুষ্ঠানিক উদ্বোধন করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, রেমিট্যান্স যোদ্ধাদের ঐক্যবদ্ধ ও অনুপ্রাণিত করতে স্পোর্টস ডিপ্লোমেসির এই উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। ফুটবলে হামজা চৌধুরীর মতো প্রবাসীদের মধ্য থেকেও জাতীয় দলের ভবিষ্যৎ ক্রিকেটার উঠে আসার আশাবাদ ব্যক্ত করেন তিনি। একই সঙ্গে প্রতিমন্ত্রী জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় পর্যায়ক্রমে দেশের ৫ হাজার ৪৯৯টি ইউনিয়নে খেলার মাঠ এবং ৪৯৫টি উপজেলায় আধুনিক স্টেডিয়াম নির্মাণের উদ্যোগ বাস্তবায়িত হচ্ছে।
এবি মিডিয়া গ্রুপের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক নির্জন মোশাররফ এবং প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) কবির আহমেদ ভূঁইয়া জানান, টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ অস্ট্রেলিয়ায় এবং ফাইনাল ম্যাচ সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হবে। ফাইনালের গালা নাইটে বলিউড মেগাস্টার শাহরুখ খান অংশ নেবেন বলেও জানান তাঁরা। আন্তর্জাতিক মানের সম্প্রচারের জন্য একটি বিশেষ ওটিটি প্ল্যাটফর্ম চালুর পাশাপাশি আইসিসির ইভেন্ট ম্যানেজমেন্টের সঙ্গেও নিয়মিত সমন্বয় রাখা হচ্ছে। অনুষ্ঠানে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সানজিদা হক তুলি, বিসিবি পরিচালক রফিকুল ইসলাম বাবু, প্রধান নির্বাচক হাবিবুল বাশার সুমন, সাবেক ক্রিকেটার মেহরাব হোসেন অপি, জাভেদ ওমর বেলিম ও হুইলচেয়ার ক্রিকেট দলের অধিনায়ক মোহাম্মদ মহসিন উপস্থিত ছিলেন। অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, সৌদি আরব, কুয়েত, কাতার, জার্মানি, সিঙ্গাপুর, জাপানসহ ৩০টি দেশের প্রবাসী ক্লাব এতে প্রতিদ্বন্দ্বিতা করবে।