বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

আউট হয়ে ফিরছেন বাংলাদেশের ব্যাটার
ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের ফাইনালে খেলার সমীকরণ মেলাতে আফগানিস্তানের বিপক্ষে বড় ব্যবধানে জয়ের বিকল্প ছিল না বাংলাদেশের। কিন্তু বড় জয় তো দূরের কথা, ব্যাটিং বিপর্যয়ে উল্টো বড় পরাজয়ের মুখে পড়েছে লাল-সবুজের দল। আফগানদের বিপক্ষে আগে ব্যাট করতে নেমে ৪১.২ ওভারে মাত্র ১৬০ রানেই অলআউট হয়ে গেছে বাংলাদেশ।
নিজেদের প্রথম ম্যাচে জিম্বাবুয়ের কাছে বড় ব্যবধানে হেরে যাওয়ায় ফাইনালে উঠতে হলে বাংলাদেশকে অন্তত ৪১ রানের ব্যবধানে জিততে হতো। টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিলেও তাওহিদ হৃদয়ের দলের শুরুটা ছিল চরম বিপর্যয়ের। দলীয় মাত্র ২৮ রানেই টপ অর্ডারের চার ব্যাটারকে হারিয়ে ধুঁকতে থাকে দল। পঞ্চম উইকেটে পারভেজ হোসেন ও সাইফ হাসান ৯২ রানের দায়িত্বশীল জুটি গড়ে বিপর্যয় সামাল দিয়ে দলকে তিন অঙ্কে পৌঁছে দেন।
দলীয় ১২১ রানে ৮২ বলে ৪১ রান করা সাইফ আউট হওয়ার পর আবারও ধস নামে ইনিংসে। শেষ ৩৯ রানে বাকি ৬ উইকেট হারিয়ে ১৬০ রানেই গুঁটিয়ে যায় ইনিংস। দলের পক্ষে সর্বোচ্চ ৭০ রানের লড়াকু ইনিংস খেলেন পারভেজ (৯৬ বলে)। এছাড়া নাজমুল হোসেন শান্তর ব্যাটে আসে ১৫ রান। এই তিনজন ছাড়া বাকি আট ব্যাটার দুই অঙ্কের ঘরেই পৌঁছাতে পারেননি; যার মধ্যে সৌম্য সরকার, তাওহিদ হৃদয়, আলিস ও মোস্তাফিজুর রহমান ফিরেছেন শূন্য রানে।