বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

সারাহ ডাম্বানেভানা
জিম্বাবুয়ের সাবেক নারী ক্রিকেটার ও আন্তর্জাতিক আম্পায়ার সারাহ ডাম্বানেভানা আর নেই। সোমবার (১২ অক্টোবর) হারারেতে চিকিৎসাধীন অবস্থায় মাত্র ৩৬ বছর বয়সে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।
জিম্বাবুয়ে ক্রিকেট (জেডসি) এক আনুষ্ঠানিক বিবৃতিতে সারাহর মৃত্যুর খবর নিশ্চিত করেছে। তারা জানায়, গত মার্চ মাসে একটি অস্ত্রোপচার ও চিকিৎসার পর থেকেই হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে ছিলেন তিনি।
২০০৯ থেকে ২০১৪ সাল পর্যন্ত জিম্বাবুয়ের জাতীয় দলের নিয়মিত পেসার হিসেবে মাঠ মাতিয়েছেন সারাহ। ২০১১ সালের নারী বিশ্বকাপ বাছাইপর্বেও দেশের প্রতিনিধিত্ব করেন তিনি। খেলোয়াড়ি জীবনকে বিদায় জানানোর পর আম্পায়ারিংয়ে নাম লিখিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ইতিহাস সৃষ্টি করেন এই ম্যাচ অফিসিয়াল।
২০২২ সালে আইসিসির আম্পায়ার ডেভেলপমেন্ট প্যানেলে জায়গা পান সারাহ। ২০২৩ সালের ২ সেপ্টেম্বর আন্তর্জাতিক ম্যাচে আম্পায়ার হিসেবে তাঁর অভিষেক হয়। একই বছর অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত ও ইংল্যান্ডের ফাইনাল ম্যাচ পরিচালনা করে বিশ্বকাপের ফাইনালে আম্পায়ারিং করা প্রথম জিম্বাবুইয়ান নারী হিসেবে নজির গড়েন তিনি।
পরবর্তীতে ২০২৪ সালে সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং ২০২৫ সালে ভারত ও শ্রীলঙ্কায় আয়োজিত নারী ওয়ানডে বিশ্বকাপেও ম্যাচ অফিশিয়াল হিসেবে দায়িত্ব পালন করেন সারাহ। ২০২৫ সালের ওই আসরে ইতিহাস গড়া অল-ফিমেল অফিশিয়াল প্যানেলের অন্যতম সদস্য ছিলেন তিনি।
আন্তর্জাতিক মঞ্চে সারাহ মোট ৬৩টি ম্যাচে আম্পায়ারের দায়িত্ব পালন করেছেন। এর মধ্যে ছিল নারীদের ৪২টি টি-টোয়েন্টি ও ১১টি ওয়ানডে এবং পুরুষদের ক্রিকেটে ১০টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ।