বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

ছবি: সংগৃহীত
দুই ওপেনারের ব্যাটে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে দুর্দান্ত শুরু পায় বাংলাদেশ। এরপর টপঅর্ডার ব্যাটাররাও ছিলেন বেশ ইতিবাচক। দ্বিতীয় সেশন শেষ হওয়ার আগমুহূর্তে হুট করেই ঘটে ছন্দপতন। ৪ রানের ব্যবধানে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে টাইগাররা।
শুক্রবার (৯ অক্টোবর) আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ব্যাট করতে নেমে দলক উড়ন্ত শুরু এনে দেন দুই টাইগার ওপেনার তানজিদ হাসান তামিম ও সাদমান ইসলাম। উদ্বোধনী জুটিতে ১২৪ রান যোগ করেন এই দুই ব্যাটার।
ওয়ানডে মেজাজে ব্যাট করতে থাকেন তানজিদ তামিম। সেঞ্চুরির আশা জাগিয়ে ৭১ বলে ৮৩ রান করে আউট হন এই ওপেনার। এরপর ক্রিজে আসা মুমিনুল হককে সঙ্গে রানের চাকা সচল রাখেন আরেক ওপেনার সাদমান। ৬০ রানের জুটি গড়েন তারা।
তবে দলীয় ১৮৪ রানে ১১১ বলে ৬৭ রান করে ফিরে যান সাদমান। তার বিদায়ের পর হঠাৎ ধস নামে টাইগার ব্যাটিং লাইনে। মাত্র ৪ রানের ব্যবধানে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ।
মুমিনুল ৩৯, অধিনায়ক শান্ত ২৯ ও রানের খাতা খোলার আগেই সাজঘরে ফিরে যান মুশফিকুর রহিম। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৫৬ ওভার শেষে ৫ উইকেট হারিয়ে ২৪০ রান সংগ্রহ করেছে বাংলাদেশ।