বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

দ্বিতীয়বারের মতো কন্যাসন্তানের পিতা হয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের পেস বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন। শনিবার (৩ অক্টোবর) রাত সাড়ে ৯টায় তাঁর ঘর আলো করে পৃথিবীর আলো দেখেছে দ্বিতীয় কন্যাসন্তান।
রোববার (৪ অক্টোবর) সকালে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে এক আবেগঘন পোস্টের মাধ্যমে এই আনন্দের সংবাদ নিশ্চিত করেন তিনি।
পোস্টে সাইফউদ্দিন লেখেন, ‘আলহামদুলিল্লাহ দ্বিতীয় কন্যা সন্তানের বাবা হলাম। মহান আল্লাহর দরবারে লাখ লাখ শুকরিয়া। নিশ্চয়ই উনি আমার ওপর খুশি আছেন, এজন্য আবারও কন্যাসন্তান দিয়েছেন।’
এর আগে ২০২৪ সালের ১৮ জুন প্রথমবারের মতো কন্যাসন্তানের বাবা হয়েছিলেন সাইফউদ্দিন। ২০২৩ সালের মার্চ মাসে পারিবারিকভাবে ফেনী শহরের গ্র্যান্ড সুলতান কনভেনশন হলে কাজী ফাতেমা তুজ জারার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন তিনি। তাঁর স্ত্রী বর্তমানে বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত।
বর্তমানে হ্যামস্ট্রিং চোটের পুনর্বাসনে থাকায় মাঠের বাইরে অবস্থান করছেন এই ডানহাতি অলরাউন্ডার। অনুশীলনের সময় পাওয়া সেই ইনজুরির কারণেই সম্প্রতি শেষ হওয়া এশিয়ান গেমসের দলেও জায়গা পাননি তিনি। মাঠের লড়াই থেকে সাময়িক দূরে থাকার এই সময়ে দ্বিতীয় সন্তানের আগমন সাইফউদ্দিনের পরিবারে বইয়ে দিয়েছে আনন্দের সুবাতাস। সুখবরটি প্রকাশের পর জাতীয় দলের সতীর্থ, ভক্ত ও ক্রিকেটপ্রেমীরা সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁকে অভিনন্দন ও শুভকামনায় ভাসিয়েছেন।