বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

জিনেদিন জিদান
২০০৬ সালের বিশ্বকাপ ফাইনালে মার্কো মাতেরাজ্জির বুকে ঢুঁস মেরে বহিষ্কৃত হওয়া সেই আলোচিত ঘটনার ঠিক দুই দশক পর কোচ হিসেবে ইতালির মুখোমুখি হলেন ফরাসি ফুটবল কিংবদন্তি জিনেদিন জিদান। তবে সেই অতীত নাটকের রেশ ছাপিয়ে মাঠে রোমাঞ্চকর লড়াই হলেও ঘরের মাঠে ইতালিকে হারাতে পারেনি জিদানের দল। শুরুতে এগিয়ে গিয়েও উয়েফা নেশনস লিগের হাইভোল্টেজ ম্যাচে আজ্জুরিদের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে ফ্রান্স।
প্যারিসের স্তাদ দ্য ফ্রাঁসে ৭৭ হাজার ১১৮ জন দর্শকের উপস্থিতিতে এটিই ছিল ফরাসিদের ডাগআউটে জিদানের প্রথম হোম ম্যাচ। খেলোয়াড় হিসেবে নিজের শততম ও জাতীয় দলের শেষ ম্যাচটি তিনি ২০০৬ সালে যে প্রতিপক্ষের বিপক্ষে খেলে লাল কার্ড দেখে মাঠ ছেড়েছিলেন, কাকতালীয়ভাবে সেই ইতালির বিপক্ষেই কোচ হিসেবে নিজের মাঠের অভিষেক হলো তাঁর।
ম্যাচের প্রথমার্ধ গোলশূন্য থাকার পর ৫৫ মিনিটে চোখধাঁধানো এক ফ্রি-কিকে ফ্রান্সকে এগিয়ে নেন বায়ার্ন মিউনিখের তারকা মাইকেল ওলিসে। বল ক্রসবারে লেগে জালে জড়ায়। এর চার দিন আগে বেলজিয়ামের বিপক্ষে বদলি নেমে জয়সূচক গোল করা ওলিসে আবারও তাঁর দুর্দান্ত ফর্মের প্রমাণ দেন।
তবে লিড বেশিক্ষণ ধরে রাখতে পারেনি ফ্রান্স। বক্সের ঠিক বাইরে লুকাস দা কুনিয়ার কাছ থেকে বল কেড়ে নিয়ে দুর্দান্ত ফিনিশিংয়ে ইতালিকে সমতায় ফেরান ইন্টার মিলানের ডিফেন্ডার আলেসান্দ্রো বাস্তোনি। ম্যাচের ৮৫ মিনিটে ফ্রান্সের ডিফেন্ডার দায়ো উপামেকানো দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়লে শেষ মুহূর্তের চাপ সামলে ১-১ সমতাতেই সন্তুষ্ট থাকতে হয় ফরাসিদের।
এই ড্রয়ের পরও ৩ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে নেশনস লিগের ‘এ১’ গ্রুপের শীর্ষে রয়েছে ফ্রান্স। দিনের অপর ম্যাচে তুরস্ককে ৩-০ গোলে হারানো বেলজিয়াম ৬ পয়েন্ট নিয়ে দুইয়ে এবং ইতালি ৪ পয়েন্ট নিয়ে তিন নম্বরে অবস্থান করছে। আগামী সোমবার বেলজিয়ামের মুখোমুখি হবে ফ্রান্স।
ম্যাচ শেষে জিদান বলেন, ‘রাতটা দারুণ ছিল। আমরা ঘরের মাঠে সমর্থকদের জন্য জয় চেয়েছিলাম। স্তাদ দ্য ফ্রাঁসে ফিরতে পারাটা আমার জন্য অত্যন্ত আবেগাপ্লুত ও আনন্দের। খেলার মানে আমি সন্তুষ্ট হলেও ফলে কিছুটা অতৃপ্তি রয়েছে। তবে দলের ছেলেদের নিয়ে আমি গর্বিত।’