বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

ছবি : সংগৃহীত
আসিয়ান কাপে অভিষেকটা জয় দিয়ে রাঙাতে পারল না বাংলাদেশ। নিজেদের প্রথম ম্যাচেই মালয়েশিয়ার কাছে ৩-০ গোলে হেরেছে হামজা চৌধুরীদের দল।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) ইন্দোনেশিয়ার জাকার্তার গেলোরা বাং কার্নো স্টেডিয়ামে বাংলাদেশ সময় দুপুর ৩টায় শুরু হয় ম্যাচটি। শুরু থেকেই মাঠে আধিপত্য ধরে রাখে মালয়েশিয়া।
প্রথমার্ধেই দুই গোল করে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নেয় তারা। দুটিই করেন মালয়েশিয়ার ফরোয়ার্ড আরিফ আইমান। ম্যাচের ১৮ মিনিটে প্রথমবার বাংলাদেশের জালে বল পাঠান তিনি। ৩৭ মিনিটে আবারও গোল করে ব্যবধান ২-০ করেন আইমান।
বিরতির পরও বাংলাদেশের ওপর চাপ অব্যাহত রাখে মালয়েশিয়া। দ্বিতীয়ার্ধের ৫২ মিনিটে বাংলাদেশের রক্ষণভাগের দুর্বলতার সুযোগ নিয়ে বক্সের ভেতর থেকে গোল করেন বার্গুসন। এতে ব্যবধান দাঁড়ায় ৩-০।
গোটা ম্যাচে বাংলাদেশ কয়েকটি আক্রমণের সুযোগ তৈরি করলেও সেগুলো থেকে গোল আদায় করতে পারেনি। বিপরীতে আক্রমণ ও বল দখলে এগিয়ে থেকে স্বস্তির জয় নিয়েই মাঠ ছাড়ে মালয়েশিয়া।
এর আগে চার বছর আগে এশিয়ান কাপ বাছাইপর্বেও মালয়েশিয়ার কাছে ৪-১ গোলে হেরেছিল বাংলাদেশ। এবার আসিয়ান কাপে প্রথমবার অংশ নিয়েও সেই প্রতিপক্ষের বিপক্ষে জয়হীন থাকতে হলো লাল-সবুজের দলকে।