বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

ছবি : সংগৃহীত
আর্জেন্টিনার জার্সিতে লিওনেল মেসির শেষ ম্যাচ ঘিরে শুরু হয়েছে অপেক্ষার কাউন্টডাউন। বিদায়ী ম্যাচকে স্মরণীয় করে রাখতে বিশেষভাবে তৈরি করা হয়েছে ১০ নম্বর জার্সি। এর প্রথম ঝলকও ইতোমধ্যে প্রকাশ করেছেন আর্জেন্টাইন অধিনায়ক।
সোমবার ইনস্টাগ্রামে প্রকাশিত একটি ভিডিওতে দেখা যায়, মেসি তার বিশ্বকাপের জার্সি সরিয়ে বিশেষ নকশার নতুন ১০ নম্বর জার্সি দেয়ালে ঝুলিয়ে দিচ্ছেন। পোস্টের ক্যাপশনে তিনি লিখেছেন, ‘আর মাত্র একটি ম্যাচ… একটি জার্সি আজীবনের'।
আগামী ৬ অক্টোবর বুয়েনস এইরেসের এস্তাদিও মনুমেন্টালে বেনিনের বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা। ওই ম্যাচেই প্রথমবার বিশেষ জার্সিটি পরবেন মেসি। এটিই হতে যাচ্ছে জাতীয় দলের হয়ে তার শেষ আন্তর্জাতিক ম্যাচ।
আন্তর্জাতিক সূচিতে আর্জেন্টিনার আরও দুটি ম্যাচ রয়েছে। তবে ৩০ সেপ্টেম্বর বলিভিয়া এবং ৩ অক্টোবর বুরকিনা ফাসোর বিপক্ষে ম্যাচ দুটিতে খেলবেন না মেসি।
বিদায়ী ম্যাচকে ঘিরে বড় আয়োজনের পরিকল্পনাও করেছে আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। ২০২২ বিশ্বকাপজয়ী দলের সদস্যদের পাশাপাশি তাদের পরিবারের সদস্যদেরও মনুমেন্টালে আমন্ত্রণ জানানো হয়েছে। ফলে ম্যাচটি মেসির দীর্ঘদিনের সতীর্থদের এক আবেগঘন পুনর্মিলনের উপলক্ষ হয়ে উঠতে পারে।
কাতার বিশ্বকাপে মেসির নেতৃত্বে শিরোপা জিতেছিল আর্জেন্টিনা। সেই দলের সতীর্থদের উপস্থিতিতে জাতীয় দলের হয়ে তার শেষ ম্যাচটি আরও বিশেষ হয়ে উঠবে বলে প্রত্যাশা করা হচ্ছে।
গত ৩১ আগস্ট আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দেন মেসি। আর্জেন্টিনার হয়ে সর্বোচ্চ গোলদাতা হিসেবে তার আন্তর্জাতিক ক্যারিয়ারে রয়েছে ২০৭ ম্যাচে ১২৫ গোল। অর্জনের তালিকায় আছে একটি বিশ্বকাপ ও দুটি কোপা আমেরিকার শিরোপা।