বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

ফেদেরিকো হিগুয়েইন
নারী ম্যাচ অফিসিয়ালের প্রতি আপত্তিকর ও লিঙ্গবিদ্বেষী আচরণের দায়ে রিজার্ভ দলের প্রধান কোচ ফেদেরিকো হিগুয়েইনকে বরখাস্ত করেছে মেজর লিগ সকারের (এমএলএস) ক্লাব কলম্বাস ক্রু।
আর্জেন্টিনা ও রিয়াল মাদ্রিদের সাবেক তারকা স্ট্রাইকার গনজালো হিগুয়েইনের বড় ভাই ৪১ বছর বয়সী ফেদেরিকো হিগুয়েইন যুক্তরাষ্ট্রের ডেভেলপমেন্টাল লিগ ‘এমএলএস নেক্সট প্রো’-তে কলম্বাস ক্রু-২ দলের দায়িত্বে ছিলেন।
রেফারিদের ইউনিয়ন ‘প্রফেশনাল সকার রেফারিজ অ্যাসোসিয়েশন’ (পিএসআরএ)-এর বিবৃতি অনুযায়ী, একটি ম্যাচ শেষে করমর্দনের সময় ফেদেরিকো এক নারী রেফারির হাত চেপে ধরেন এবং তিনবার ছেড়ে দিতে বলার পরও তা শক্তভাবে ধরে রাখেন। এ সময় তিনি ওই ম্যাচ অফিসিয়ালকে উদ্দেশ্য করে তাচ্ছিল্যের সুরে বলেন, ‘ভুলে যেয়ো না, এটা কিন্তু পুরুষদের খেলা।’
এ অনাকাঙ্ক্ষিত আচরণের কারণে মাঠেই তাঁকে লাল কার্ড দেখানো হয় এবং লিগ কর্তৃপক্ষ পরবর্তীতে তাঁকে দুই ম্যাচের জন্য নিষিদ্ধ করে। তবে রেফারিদের সংগঠন এই শাস্তিকে অত্যন্ত অপ্রতুল আখ্যা দিয়ে অন্তত ছয় ম্যাচের নিষেধাজ্ঞার দাবি তোলে এবং বিশ্বমঞ্চে নারী ম্যাচ অফিসিয়ালদের যোগ্যতার কথা তুলে ধরে কাজের নিরাপদ পরিবেশ নিশ্চিতের আহ্বান জানায়।
ক্লাবের জেনারেল ম্যানেজার ইসা টাল এক আনুষ্ঠানিক বার্তায় জানান, ক্লাবের সম্মান, খেলোয়াড় ও স্টাফদের সার্বিক স্বার্থ বিবেচনায় হিগুয়েইনকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ঘটনার পর ক্লাব কর্তৃপক্ষের সঙ্গে অভ্যন্তরীণ আলোচনায় হিগুয়েইন নিজের ভুলের কোনো দায় স্বীকার করেননি এবং প্রকাশ্যে ক্ষমা চাইতেও অস্বীকৃতি জানান; যার জেরে তাঁকে তাৎক্ষণিকভাবে বহিষ্কারের চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়।