বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

জিনেদিন জিদান
দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে ফ্রান্স জাতীয় দলের প্রধান কোচ হিসেবে অভিষেক হতে যাচ্ছে কিংবদন্তি তারকা জিনেদিন জিদানের। শুক্রবার উয়েফা নেশনস লিগের ম্যাচে তুরস্কের বিপক্ষে ডাগআউটে দাঁড়িয়ে নিজের নতুন অধ্যায় শুরু করবেন তিনি। টানা ১৪ বছর দায়িত্ব পালন করা দিদিয়ের দেশমের উত্তরসূরি হিসেবে ফরাসি দলকে আরও বেশি আক্রমণাত্মক ফুটবলের ধারায় ফেরানোর বার্তা দিয়েছেন ৫৪ বছর বয়সী এই কোচ।
খেলোয়াড়ি জীবনে ১৯৯৮ বিশ্বকাপ ও ইউরো ২০০০ জয়ের অন্যতম নায়ক জিদান ক্লাব পর্যায়ে রিয়াল মাদ্রিদকে টানা তিনবার উয়েফা চ্যাম্পিয়নস লিগ জিতিয়ে নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে যান। ২০২১ সালে রিয়াল ছাড়ার পর তিনি জাতীয় দলের ডাকের জন্য অপেক্ষা করছিলেন। চলতি বছর উত্তর আমেরিকায় অনুষ্ঠিত বিশ্বকাপের সেমিফাইনালে স্পেনের কাছে হেরে ফ্রান্স বিদায় নেওয়ার পর জুলাইয়ের শেষের দিকে আনুষ্ঠানিকভাবে তাঁর কাঁধে দলের দায়িত্ব তুলে দেওয়া হয়।
নিজের প্রথম স্কোয়াডে কিলিয়ান এমবাপ্পেকে অধিনায়ক হিসেবে বহাল রেখেছেন জিদান। আক্রমণভাগে মাইকেল অলিস এবং ব্যালন ডি’অরজয়ী উসমান দেম্বেলের ওপর আস্থা রাখার পাশাপাশি লিভারপুলের তরুণ ডিফেন্ডার জেরেমি জ্যাকেট, কোমোর মিডফিল্ডার লুকাস দা কুনহা এবং রেনের স্ট্রাইকার এস্তেবান লেপলকে দলে ডেকেছেন তিনি। তবে চোটের কারণে আর্সেনাল ডিফেন্ডার উইলিয়াম সালিবা এবং রিয়াল মাদ্রিদের অহেলিয়েন চুয়ামেনি দলের বাইরে রয়েছেন।
কোচিং স্টাফেও চেনা মুখদের যুক্ত করেছেন জিদান। রিয়ালের দীর্ঘদিনের সহকারী ডেভিড বেত্তোনির পাশাপাশি গোলকিপিং কোচ হিসেবে দায়িত্বে ফিরেছেন ১৯৯৮ বিশ্বকাপজয়ী ফরাসি গোলরক্ষক ফ্যাবিয়েন বার্থেজ। যুক্তরাজ্য ও আয়ারল্যান্ডে অনুষ্ঠেয় ইউরো ২০২৮-কে বড় লক্ষ্য নির্ধারণ করলেও আপাতত নেশনস লিগ দিয়েই যাত্রা শুরু করছেন জিদান। আগামী ২ অক্টোবর স্তাদে দে ফ্রান্সে ইতালির মুখোমুখি হবেন তিনি, যা ২০০৬ বিশ্বকাপ ফাইনালের স্মৃতি আবারও উসকে দেবে।