বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

ফারহান আলী ওয়াহিদ
ইংল্যান্ডে জন্ম ও বেড়ে ওঠা বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার ফারহান আলী ওয়াহিদ প্রথমবারের মতো বাংলাদেশ জাতীয় ফুটবল দলে ডাক পেয়েছেন। ইংলিশ ক্লাব ফুলহ্যামের বয়সভিত্তিক একাডেমি থেকে উঠে এসে মূল দলে অভিষেক হওয়া এই প্রতিশ্রুতিশীল ফুটবলার এখন লাল-সবুজের জার্সিতে অভিষেকের অপেক্ষায় রোমাঞ্চিত।
আগামী ২৫ সেপ্টেম্বর মাঠে গড়াতে যাওয়া ফিফা আসিয়ান কাপের জন্য ঘোষিত বাংলাদেশের ২৩ সদস্যের চূড়ান্ত স্কোয়াডে স্থান পেয়েছেন ফারহান। জাতীয় দলের সঙ্গে ইন্দোনেশিয়া সফরের আগে নিজের উচ্ছ্বাস প্রকাশ করেন তিনি।
প্রথমবার জাতীয় দলে সুযোগ পাওয়ার অনুভূতি জানিয়ে ফারহান বলেন, "অভিজ্ঞতাটি সত্যিই দারুণ। নিজের শিকড়, নিজের দেশ এবং নিজের জাতিকে প্রতিনিধিত্ব করার সুযোগ পাওয়া আমার জন্য অত্যন্ত রোমাঞ্চকর এক অনুভূতি। শুরু থেকেই সমর্থকদের কাছ থেকে যে ভালোবাসা পাচ্ছি, তাতে আমি মাঠে নামার জন্য মুখিয়ে আছি।"
ফুলহ্যামের মূল দলে অভিষেকের পর বর্তমানে ধারে ইংল্যান্ডের ন্যাশনাল লিগের (পঞ্চম স্তর) দল বোরহাম উডে খেলছেন ফারহান আলী ওয়াহিদ। বাংলাদেশ দলে তাঁর অন্তর্ভুক্তির পর সামাজিক যোগাযোগমাধ্যমে সমর্থকদের তুমুল উন্মাদনা নজরে এসেছে এই ফুটবলারের।
সমর্থকদের প্রতিক্রিয়া নিয়ে তিনি বলেন, "এটি অভাবনীয়। সমর্থকদের কাছ থেকে আমি যে পরিমাণ ভালোবাসা ও সমর্থন পাচ্ছি, তা অবাস্তব মনে হয়। একদম শুরুতেই এই ধরনের সমর্থন আমার আত্মবিশ্বাস বাড়িয়ে দিচ্ছে এবং দেশের জন্য সেরাটা উজাড় করে দেওয়ার অনুপ্রেরণা জোগাচ্ছে।"
আসন্ন আসিয়ান কাপে দলের লক্ষ্য নিয়ে ফারহান জানান, "ইন্দোনেশিয়ায় দলের সঙ্গে যোগ দেওয়ার সুযোগ পেয়ে আমি অত্যন্ত আনন্দিত। আমাদের মূল লক্ষ্য সেখানে ইতিবাচক ফুটবল খেলা এবং দেশকে জয় উপহার দেওয়া।"