বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

লিওনেল মেসি
মেজর লিগ সকারের (এমএলএস) ইস্টার্ন কনফারেন্সের শীর্ষস্থান পুনরুদ্ধারের লড়াইয়ে বড় ধাক্কা খেয়েছে লিওনেল মেসির ইন্টার মায়ামি। রোববার ফ্লোরিডার নু স্টেডিয়ামে অনুষ্ঠিত রোমাঞ্চকর ম্যাচে সান দিয়েগোর সঙ্গে ২-২ গোলে ড্র করেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা।
ডেনিশ ফরোয়ার্ড অ্যান্ডার্স ড্রেয়ারের জোড়া গোলে মায়ামির মাঠ থেকে মূল্যবান এক পয়েন্ট ছিনিয়ে নিয়েছে সান দিয়েগো। এই ড্রয়ের ফলে নিয়মিত মৌসুমের আর মাত্র আটটি ম্যাচ বাকি থাকতে শীর্ষ দল ন্যাশভিলের চেয়ে ১১ পয়েন্ট পিছিয়ে পড়ল টাটা মার্তিনোর দল।
ম্যাচের ১২ মিনিটেই স্বাগতিক দর্শকদের স্তব্ধ করে এগিয়ে যায় সান দিয়েগো। স্বদেশি ইয়াপ্পে তভারসকভের বাড়ানো দুর্দান্ত এক থ্রু বল ধরে মায়ামি গোলরক্ষক ডেন সেন্ট ক্লেয়ারের মাথার ওপর দিয়ে চিপ করে জালে জড়ান ডেনমার্কের আন্তর্জাতিক তারকা ড্রেয়ার।
পিছিয়ে পড়ে বলের দখল নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে একের পর এক আক্রমণ শানায় মায়ামি। ২৪ মিনিটে দলটির হয়ে ক্যারিয়ারের ১০১তম গোলটি করে দলকে সমতায় ফেরান আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। বক্সের সামান্য বাইরে থেকে নেওয়া তাঁর বাঁকানো ফ্রি-কিক ভিড়ের মধ্য দিয়ে পোস্টের ভেতরের অংশে লেগে জালে প্রবেশ করে।
১-১ সমতার পর মায়ামির মুহুর্মুহু আক্রমণে কোণঠাসা হয়ে পড়ে সান দিয়েগোর রক্ষণভাগ। মেসি, লুইস সুয়ারেজ ও রদ্রিগো দি পল বেশ কয়েকটি ভালো সুযোগ হাতছাড়া করেন। অবশেষে ৭৪ মিনিটে ডেডলক ভাঙেন সুয়ারেজ। বক্সের প্রান্তে দি পলের চতুর পাস ধরে বুলেট গতির শটে মায়ামিকে ২-১ ব্যবধানে এগিয়ে দেন ৩৯ বছর বয়সী এই উরুগুইয়ান তারকা।
জয় যখন নিশ্চিত মনে হচ্ছিল, ঠিক তখনই প্রথম গোলের পুনরাবৃত্তি ঘটিয়ে সান দিয়েগোকে ম্যাচে ফেরান ড্রেয়ার। তভারসকভের বাড়ানো নিখুঁত ওভারহেড পাস ধরে শান্ত মাথায় ফিনিশিং করে স্কোরলাইন ২-২ করেন তিনি। ইনজুরি টাইমে প্রতি-আক্রমণ থেকে কিয়েরান সার্জেন্টের শট সেন্ট ক্লেয়ার ফিরিয়ে না দিলে পূর্ণ ৩ পয়েন্ট নিয়েই মাঠ ছাড়তে পারত সান দিয়েগো।