বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে দক্ষিণ আফ্রিকা। হ্যামস্ট্রিংয়ের চোটের কারণে এই সিরিজ থেকে ছিটকে গেছেন প্রোটিয়া পেসার লুঙ্গি এনগিডি।
ঘরোয়া প্রথম শ্রেণির ম্যাচ চলাকালে হ্যামস্ট্রিংয়ে অস্বস্তি বোধ করেন লুঙ্গি এনগিডি। স্ক্যানের পর জানা গেছে, তাকে পুনর্বাসনে থাকতে হবে। এর আগে ইনজুরির কারণে ছিটকে যাওয়ার তালিকায় ছিলেন কাগিসো রাবাদা ও ওটনেইল বার্টমান।
আগামী ৯ অক্টোবর অস্ট্রেলিয়ার বিপক্ষে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ সিরিজ রয়েছে। এর মধ্যে এনগিডিকে ফিরে পেতে নজরদারি রাখবে টিম ম্যানেজমেন্ট।
এনগিডির জায়গায় দক্ষিণ আফ্রিকা তরুণ পেসার এনকোবানি মোকোয়েনাকে রেখেছে দক্ষিণ আফ্রিকা। মোকোয়েনা নামিবিয়ার বিপক্ষে সাম্প্রতিক সিরিজ দিয়ে ওয়ানডে ক্রিকেটে পা রাখেন। দুই ম্যাচ খেলে তিনি নেন এক উইকেট।
ডারবানে ২৪ সেপ্টেম্বর শুরু হবে প্রথম ওয়ানডে। ২৭ সেপ্টেম্বর দ্বিতীয় ম্যাচ জোহানেসবার্গে। শেষ ওয়ানডে ৩০ সেপ্টেম্বর পচেফস্ট্রুমে।