বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

ছবি: সংগৃহীত
কিছু দিন আগেই নারী এশিয়া কাপের সেমিফাইনালে ভারতের মুখোমুখি হয়েছিল বাংলাদেশ। ৪২ রানে হেরে ফাইনালে যেতে ব্যর্থ হয় টাইগ্রেসরা। এশিয়া কাপজয়ী ভারতের সঙ্গে এবার এশিয়ান গেমসের নারী ক্রিকেটের সেমিফাইনালেও দেখা হচ্ছে নিগার সুলতানা জ্যোতির দলের। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) জাপানকে ৮ উইকেটে হারিয়ে সেমিতে উঠেছে ভারতের মেয়েরা।
এশিয়ান গেমস ক্রিকেটেও যে বাংলাদেশ-ভারত সেমিতে দেখা হচ্ছে সেটি আগেই বোঝা যাচ্ছিল। শক্তিমত্তায় ধারেকাছেও না থাকা ভারতীয় মেয়েদের বিপক্ষে জেতার কথা নয় জাপানের। অন্যদিকে, চীনের বিপক্ষে বাংলাদেশের কোয়ার্টার ফাইনাল ম্যাচ মাঠ ভেজা থাকায় আর হয়নি। ফলে না খেলেই র্যাংকিংয়ের বিচারে সেমিফাইনালে ওঠে লাল-সবুজের প্রতিনিধিরা।
করোগি স্পোর্টস পার্কে টসে হেরে আগে ব্যাটিংয়ে নেমে ১৯.৫ ওভারে মাত্র ৫৭ রান তুলতেই অলআউট হয়ে যায় জাপান। ভারতের মেয়েরা ২ উইকেট হারিয়ে এই রান তাড়া করেছে মাত্র ৫ ওভারে। ৮ উইকেটের বড় জয় তাদের সেমিফাইনালে তুলে দিয়েছে।
রোববার (২০ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় সকাল ১১টায় করোগি স্পোর্টস পার্কে দ্বিতীয় সেমিফাইনাল খেলবে বাংলাদেশ-ভারত। পরবর্তীতে ২২ সেপ্টেম্বর তৃতীয় স্থান নির্ধারণী এবং এশিয়ান গেমস ক্রিকেটের ফাইনালও অনুষ্ঠিত হবে।