বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

ম্যাচটিতে ৫-০ গোলের বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ। ছবি: সংগৃহীত
হার দিয়ে এশিয়ান গেমস হকির মিশন শুরু করেছে বাংলাদেশ। হাংঝুতে এশিয়ান গেমসে নিজেদের প্রথম ম্যাচে শক্তিশালী দক্ষিণ কোরিয়ার মুখোমুখি হয়েছিল লাল-সবুজ জার্সিধারীরা। তবে মাঠের লড়াইয়ে পরাশক্তি কোরিয়ার সঙ্গে পেরে ওঠেনি বাংলাদেশ দল। ম্যাচটিতে ৫-০ গোলের বড় ব্যবধানে হেরে টুর্নামেন্টে নিজেদের যাত্রা শুরু করল তারা।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) জাপানের জিফুতে 'পুল-এ'র ম্যাচে প্রথম কোয়ার্টারে পোস্ট অক্ষত রাখে বাংলাদেশ। পরের কোয়ার্টারে বায়ে সং মিন ও ওহ সেওং এক মিনিটের মধ্যে গোল করে এগিয়ে নেন দক্ষিণ কোরিয়াকে। এই কোয়ার্টারের শেষ দিকে লি গ্যাংসানের ফিল্ড গোলে ব্যবধান আরও বাড়িয়ে নেয় দলটি।
তৃতীয় কোয়ার্টারের শুরুতে পেনাল্টি কর্নার থেকে ইয়াং জিহুনের লক্ষ্যভেদে আরও কোণঠাসা হয়ে যায় লাল-সবুজরা। চতুর্থ ও শেষ কোয়ার্টারের শেষ দিকে সিম জায়েওনের ফিল্ড গোলে নিশ্চিত হয় দক্ষিণ কোরিয়ার সহজ জয়।
আগামী মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) পুল পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে স্বাগতিক জাপানের মুখোমুখি হবে বাংলাদেশ। ‘পুল এ’-তে বাংলাদেশের সঙ্গে আছে ভারত, জাপান, দক্ষিণ কোরিয়া, শ্রীলঙ্কা ও ইন্দোনেশিয়া।