বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

উইকেটরক্ষক-ব্যাটার আকবর আলী
প্রথমবারের মতো দেশের বাইরের কোনো ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার ডাক পেয়েছেন বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের বিশ্বকাপজয়ী অধিনায়ক আকবর আলী। নেপাল প্রিমিয়ার লিগের (এনপিএল) আসন্ন তৃতীয় আসরে কর্ণালি ইয়াকসের হয়ে মাঠে নামবেন এই উইকেটরক্ষক-ব্যাটার।
আকবর আলীকে দলে ভেড়ানোর খবরটি অভিনব এক ধাঁধার মাধ্যমে সামাজিক যোগাযোগমাধ্যমে নিশ্চিত করেছে কর্ণালি ইয়াকস ফ্র্যাঞ্চাইজি। সরাসরি নাম ঘোষণার আগে যুব বিশ্বকাপ ট্রফির ছবির পাশে ব্যাটিং ও কিপিং গ্লাভসের ছবি পোস্ট করে সমর্থকদের দৃষ্টি আকর্ষণ করে তারা।
আটটি দল নিয়ে আগামী ১৭ নভেম্বর শুরু হতে যাচ্ছে নেপাল প্রিমিয়ার লিগের জমজমাট আসর, যা চলবে ১৩ ডিসেম্বর পর্যন্ত। টুর্নামেন্টের প্রতিটি ম্যাচই কাঠমান্ডুর কীর্তিপুরে অবস্থিত ত্রিভুবন ইউনিভার্সিটি আন্তর্জাতিক ক্রিকেট গ্রাউন্ডে অনুষ্ঠিত হবে।
আসন্ন আসরে আকবর আলী ছাড়াও বাংলাদেশ থেকে অংশ নিচ্ছেন অভিজ্ঞ অলরাউন্ডার সাকিব আল হাসান। সাকিবকে আগেই দলে ভিড়িয়েছে এনপিএলের আরেক ফ্র্যাঞ্চাইজি পোখারা অ্যাভেঞ্জার্স।