বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

৪-০ গোলে হারের তেঁতো স্বাদ পেয়েছে আল নাসর। ছবি: সংগৃহীত
এএফসি চ্যাম্পিয়ন্স লিগ এলিটের নতুন মৌসুমের প্রথম ম্যাচেই আল নাসরকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে সংযুক্ত আরব আমিরাতের ক্লাব আল আইন। হাজ্জা বিন জায়েদ স্টেডিয়ামে এই হার রোনালদোর জন্য চার বছর আগের এক তিক্ত স্মৃতি ফিরিয়ে এনেছে।
২০২২ সালের আগস্টে ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে ব্রেন্টফোর্ডের কাছে ৪-০ হারের পর এই প্রথম কোনো ম্যাচে তার দল চার গোলের ব্যবধানে হারল। দুই বারের এশিয়ান চ্যাম্পিয়ন আল আইনের আক্রমণ সামলাতেই পারেনি আল নাসরের রক্ষণ। দুই রহিমি ভাইয়ের দাপটে ম্যাচের চিত্র দ্রুত বদলে যায়। হুসেইন দুটি গোল করেছেন। সুফিয়ান একটি গোলের পাশাপাশি শেষ গোলটির আক্রমণেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।
রোনালদোর রাতটাও ছিল হতাশায় ভরা। ম্যাচের দ্বিতীয় মিনিটেই আল আইন পোস্টে বল লাগানোর পর পালটা আক্রমণে এগিয়ে যায় আল নাসর। গোলের সামনে থাকা রোনালদো সেই মুহূর্তে পড়ে যান। পরে একটি ওভারহেড কিক নিয়েছিলেন তিনি। বল চলে যায় গোলের পেছনের গ্যালারিতে। ম্যাচের শেষ দিকে ফ্রি-কিক থেকে ব্যবধান কমানোর সুযোগ এসেছিল।
কিন্তু আল আইনের গোলরক্ষক খালিদ ঈসা সেই প্রচেষ্টাও ঠেকিয়ে দেন। রোনালদো এখনো ক্যারিয়ারের ৯৮০তম গোলের অপেক্ষায়। ম্যাচ শেষে রোনালদোকে ঘিরে ওঠা সমালোচনার জবাব দিতে হয়েছে কোচ আঙ্গে পোস্টেকোল্লুকে। সাংবাদিকদের একাংশ রোনালদোর সাম্প্রতিক পারফরম্যান্স নিয়ে প্রশ্ন তুলেছিলেন। এমনকি শেষ কয়েক ম্যাচে তার অবদান নিয়েও প্রশ্ন ওঠে। রোনালদোর পক্ষে শক্ত অবস্থান নেন অস্ট্রেলিয়ান কোচ। তিনি মনে করিয়ে দেন, পর্তুগিজ তারকা ইতিমধ্যে লিগে তিনটি গোল করেছেন।