বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল
জাপানের ওসাকায় নাগাই স্টেডিয়ামে ২০তম এশিয়ান গেমস আইচি-নাগোয়া ২০২৬-এর নারী ফুটবল ডিসিপ্লিনে নিজেদের দ্বিতীয় গ্রুপ ‘এফ’ ম্যাচে আজ (বৃহস্পতিবার) শক্তিশালী দক্ষিণ কোরিয়ার মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। ম্যাচটি বাংলাদেশ সময় দুপুর ১টায় শুরু হবে।
কঠিন এই লড়াইয়ের আগে দলের অভিজ্ঞ সেন্টার-ব্যাক শিউলি আজিম জানিয়েছেন, উত্তর কোরিয়ার বিপক্ষে উদ্বোধনী ম্যাচে বড় ব্যবধানে পরাজয়ের পর নিজেদের দুর্বলতা ও ভুলগুলো চিহ্নিত করেছে পুরো দল।
বুধবার প্রকাশিত এক ভিডিও বার্তায় শিউলি বলেন, "আগের ম্যাচটি আমাদের স্পষ্ট ধারণা দিয়েছে যে কোন কোন জায়গায় আমাদের দ্রুত উন্নতি করতে হবে। প্রথম ম্যাচে আমরা যে ছোটখাটো ভুলগুলো করেছিলাম, সেগুলো যেন পরের ম্যাচে না ঘটে আমরা সেই চেষ্টাই করব।"
গ্রুপ পর্বের প্রথম ম্যাচে উত্তর কোরিয়ার কাছে ১০-০ গোলের বড় পরাজয়ের তিক্ত স্বাদ পায় লাল-সবুজের প্রতিনিধিরা।
সেই ধাক্কা সামলে ঘুরে দাঁড়ানোর প্রত্যয় জানিয়ে তিনি বলেন, "আগের ম্যাচে আমরা ১০টি গোল হজম করেছি, তাই পরবর্তী ম্যাচে আমাদের প্রধান লক্ষ্য থাকবে গোল ব্যবধান যথাসম্ভব কমিয়ে রাখা। আমাদের আজকের প্রতিপক্ষও আন্তর্জাতিক ফুটবলে অত্যন্ত শক্তিশালী দল। আমরা চেষ্টা করব গোল হজমের সংখ্যা যতটা সম্ভব কম রাখা যায়। অবশ্যই কোনো গোল হজম না করাই মূল চাওয়া, তবে আমরা নিজেদের সেরাটা নিংড়ে দেব।"
শিউলি উল্লেখ করেন যে, উত্তর ও দক্ষিণ কোরিয়া দুই দলই শারীরিক সক্ষমতা ও টেকনিক্যাল দিক দিয়ে অত্যন্ত সমীহ জাগানিয়া প্রতিপক্ষ; তাদের গতি ও আক্রমণের ক্ষিপ্রতা সামলানোই বাংলাদেশের রক্ষণভাগের জন্য সবচেয়ে বড় পরীক্ষা হবে।
তিনি বলেন, "উভয় দলের খেলার ধরনে কিছুটা পার্থক্য থাকলেও তাদের গতি ও বল নিয়ে দ্রুত এগিয়ে যাওয়ার সক্ষমতা আমাদের জন্য অনেক বড় চ্যালেঞ্জ। আমরা আমাদের স্বাভাবিক ফুটবল খেলতে এবং নিজস্ব শক্তির জায়গাগুলো কাজে লাগিয়ে মাঠে ইতিবাচক পারফর্ম করার চেষ্টা করছি।"