বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

খালেদ মাহমুদ সুজন
দীর্ঘদিন ধরে ঘরোয়া ক্রিকেটে সফল কোচিং করানোর পর এবার বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের প্রধান কোচ হওয়ার আগ্রহ প্রকাশ করেছেন সাবেক টাইগার অধিনায়ক খালেদ মাহমুদ সুজন।
রোববার (১৩ সেপ্টেম্বর) গণমাধ্যমের সঙ্গে আলাপকালে বিসিবি দায়িত্ব দিলে জাতীয় দলকে কোচিং করানোর ইচ্ছা প্রকাশ করেন তিনি। সুজন বলেন, ‘সেটা তো আমি বলতে পারব না। যদিও আমার ব্রেড অ্যান্ড বাটার কোচিং। বোর্ড যদি মনে করে, আমি সামর্থ্যবান, তারা যদি অফার করে আমি অবশ্যই দায়িত্ব নেব।’
বর্তমানে বিসিবির দেওয়া গেম ডেভেলপমেন্ট কনসালটেন্টের দায়িত্বে মনোযোগ দিচ্ছেন জানিয়ে তিনি বলেন, ‘এখন তো একটা দায়িত্ব দিয়েছে প্রেসিডেন্ট—গেম ডেভেলপমেন্টের কনসালটেন্ট। উনি হয়তো ভেবেছে, আমি এখানে অবদান রাখতে পারব। আমাকে যোগ্য মনে করার জন্য তাকে ধন্যবাদ। আমি যতটা সম্ভব অবদান রাখার চেষ্টা করব। ফাহিম এখানে চেয়ারম্যান, তার সঙ্গেও আমার কাজের অভিজ্ঞতা আছে।’
কোচ মোহাম্মদ সালাউদ্দিনের সঙ্গে বিরোধের গুঞ্জন উড়িয়ে দিয়ে সুজন স্পষ্ট জানান, ‘এটা তো মানুষ বলে। কী ঝামেলা? আমি আর সালাউদ্দিন তো এটা মনে করি না। ছোটবেলা থেকে দুজন দুজনকে ভালোভাবে চিনি, একসঙ্গে খেলেছি। এরপর দুজনই কোচিংয়ে এসেছি। ওর সঙ্গে সবসময় আমার সুসম্পর্ক।’