বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

শিশুদের ফুটবল ম্যাচ চলাকালীন গ্যালারিতে থাকা উগ্র অভিভাবক ও দর্শকদের বিশৃঙ্খলা ও মারমুখী আচরণ নিয়ন্ত্রণে আনতে অভিনব এক শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করেছে রোমানিয়া ফুটবল ফেডারেশন। যুব ফুটবলে ইতিবাচক পরিবেশ ফিরিয়ে আনতে চালু করা হয়েছে বিশেষ ‘কালো কার্ড’। মাঠে খেলোয়াড় কিংবা টিম স্টাফদের নয়, বরং গ্যালারিতে বসা উগ্র অভিভাবক ও দর্শকদের চরম অসংলগ্ন আচরণ ঠেকাতে এই কার্ড ব্যবহার করবেন ম্যাচ রেফারি। আর্জেন্টাইন ক্রীড়া সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টসের এক প্রতিবেদনে এই চাঞ্চল্যকর নিয়মের কথা প্রকাশ করা হয়েছে।
দীর্ঘদিন ধরেই শিশুদের বয়স ভিত্তিক টুর্নামেন্টগুলোতে গ্যালারি থেকে অশ্রাব্য গালিগালাজ, প্রতিপক্ষকে হুমকি, হাতাহাতি ও শিশুদের ওপর মাত্রাতিরিক্ত মানসিক চাপ তৈরির মতো গুরুতর অভিযোগ উঠছিল, যা ক্ষুদে ফুটবলারদের স্বাভাবিক মানসিক বিকাশ ও খেলার আনন্দকে বাধাগ্রস্ত করছিল। এই সংকটের স্থায়ী সমাধানে শুক্রবার (১১ সেপ্টেম্বর) আনুষ্ঠানিকভাবে নতুন এই নিয়মটি অনুমোদন দিয়েছে রোমানিয়ার ফুটবল কর্তৃপক্ষ। অনূর্ধ্ব-৭ থেকে অনূর্ধ্ব-১৬ বয়স ভিত্তিক সব ধরনের যুব টুর্নামেন্টে এই নিয়ম কার্যকর হবে। নতুন নিয়মে রেফারির কালো কার্ড প্রদর্শনের অর্থ হবে অভিভাবক বা দর্শকদের অসদাচরণের দায়ে ম্যাচটি তাৎক্ষণিকভাবে স্থায়ীভাবে পরিত্যক্ত ঘোষণা করা।
নতুন কার্যপ্রণালী অনুযায়ী মাঠে কোনো গণ্ডগোল দেখা দিলে রেফারি ধাপে ধাপে ব্যবস্থা নেবেন। গ্যালারিতে উত্তেজনা তৈরি হলে রেফারি প্রথমে খেলা সাময়িকভাবে থামিয়ে দুই দলের কোচদের নিজ নিজ সমর্থকদের শান্ত করার নির্দেশ দেবেন, যাতে খেলা বন্ধ না করেই পরিস্থিতি সামাল দেওয়া যায়। এতেও দর্শকদের আচরণের উন্নতি না হলে দ্বিতীয় ধাপে খেলা ১০ মিনিটের জন্য স্থগিত করে খেলোয়াড়দের সোজা ড্রেসিংরুমে নিয়ে যাওয়া হবে এবং কোচরা শেষবারের মতো দর্শকদের শান্ত হওয়ার অনুরোধ জানাবেন। এরপরও মাঠে ফিরে যদি দর্শকরা ফের বিশৃঙ্খলা সৃষ্টি করেন, তবে রেফারি শেষ অস্ত্র হিসেবে ‘কালো কার্ড’ বের করবেন এবং ম্যাচ সেখানেই চিরতরে সমাপ্ত ঘোষণা করবেন। উল্লেখ্য, ২০২৪ সালে এ ধরনের অসদাচরণের জন্য ২ থেকে ৪ হাজার ইউরো জরিমানা ও তিন বছর পর্যন্ত লাইসেন্স বাতিলের কঠোর আর্থিক দণ্ড থাকলেও এবার ম্যাচ চলাকালীন রেফারিদের সরাসরি এমন চূড়ান্ত ক্ষমতা দেওয়া হলো।