বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

রাজাউল্লাহ
প্রথম ইনিংসে মাত্র ১৩৩ রানে অলআউট হয়ে ৩২০ রানে পিছিয়ে পড়া পাকিস্তান যখন ইনিংস পরাজয়ের দ্বারপ্রান্তে, তখন এজবাস্টন টেস্টে অবিশ্বাস্য এক প্রত্যাবর্তন উপহার দিলেন ২১ বছর বয়সী অভিষিক্ত পেসার রাজাউল্লাহ। তাঁর বিধ্বংসী ৮১ রানের ইনিংসে ভর করে নিজেদের দ্বিতীয় ইনিংসে ৪৪৯ রানের বিশাল সংগ্রহ গড়ে ইংল্যান্ডকে ১২৯ রানের লক্ষ্য দিয়েছে পাকিস্তান।
দ্বিতীয় ইনিংসে রানের খাতা খোলার আগেই ২ উইকেট হারিয়ে চরম বিপদে পড়েছিল সফরকারীরা। সেখান থেকে দলের হাল ধরেন আজান আওয়াইস ও শান মাসুদ। আজানের ৫৯ ও শান মাসুদের ৯৫ রানের পর চোট কাটিয়ে ফেরা অধিনায়ক বাবর আজম খেলেন ১০৩ বলে ৭৬ রানের নান্দনিক ইনিংস। তবে মিডল অর্ডারের আকস্মিক ধসে দ্রুত উইকেট হারিয়ে দল যখন আবারও সংকটে পড়ে, অষ্টম উইকেট পতনের সময়ও পাকিস্তান ইংল্যান্ডের চেয়ে ২ রানে পিছিয়ে ছিল।
এরপর নবম উইকেটে মোহাম্মদ আব্বাসকে সঙ্গে নিয়ে ১২১ রানের অনবদ্য জুটি গড়ে পুরো ম্যাচের মোড় ঘুরিয়ে দেন রাজাউল্লাহ। মাত্র ৬৩ বলে ৪ চার ও ৯ ছক্কায় ৮১ রানের বিস্ফোরক ইনিংস খেলেন তিনি, যা টেস্ট অভিষেকে টিম সাউদির সর্বোচ্চ ৯ ছক্কার বিশ্বরেকর্ডে ভাগ বসায়। একই সঙ্গে ইংল্যান্ডের মাটিতে এক ইনিংসে বেন স্টোকসের সর্বোচ্চ ৯ ছক্কার কীর্তিও স্পর্শ করেন এই তরুণ। আব্বাসের দায়িত্বশীল ৪২ রানে ভর করে ৪৪৯ রানে থামে পাকিস্তান, যা ২০১৬ সালের পর ইংল্যান্ডের মাটিতে তাদের সর্বোচ্চ দলীয় সংগ্রহ। ইংল্যান্ডের হয়ে গাস অ্যাটকিনসন নেন সর্বোচ্চ ৩টি উইকেট।