বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

তদন্তের মুখে পাকিস্তানের তিন ক্রিকেটার। ছবি: সংগৃহীত
মোবাইল ফোন থেকে পাওয়া তথ্যের বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য পাকিস্তানের ক্রিকেটার ইমাম-উল-হক ও মোহাম্মদ রিজওয়ানকে তলব করেছে ন্যাশনাল সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন এজেন্সি (এনসিসিআইএ)। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সূত্রের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে পাকিস্তানের সংবাদমাধ্যম জিও সুপার।
সূত্র জানিয়েছে, পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) প্রথমে ইমাম ও রিজওয়ানের মোবাইল ফোন নিজেদের হেফাজতে নেয়। পরে ফোন দুটি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়।
এরপর এনসিসিআইএ তদন্তের অংশ হিসেবে এই দুই ক্রিকেটারকে জিজ্ঞাসাবাদের জন্য নোটিশ পাঠায়। খবর অনুযায়ী, পাকিস্তানের আরও একজন ক্রিকেটার সংস্থাটির কাছ থেকে নোটিশ পেয়েছেন।
তবে ঠিক কী কারণে পিসিবি ক্রিকেটারদের মোবাইল ফোন জব্দ বা নিজেদের হেফাজতে নিয়েছিল, সে বিষয়ে এখনো কোনো স্পষ্ট ব্যাখ্যা দেয়নি পিসিবি।
এদিকে ইংল্যান্ডের বিপক্ষে চলমান টেস্ট সিরিজে পাকিস্তানের হতাশাজনক পারফরম্যান্সের পর দলে বড় ধরনের পরিবর্তন আনা হয়েছে। প্রথম দুই টেস্টে বড় ব্যবধানে হারের পর দল থেকে সাত ক্রিকেটার ও দুই কোচকে সরিয়ে দেওয়া হয়।
দল থেকে বাদ পড়া সাত ক্রিকেটার হলেন—মোহাম্মদ রিজওয়ান, ইমাম-উল-হক, সালমান আলী আঘা, আলী উসমান, আমের জামাল, আওয়াইস জাফর ও খুররম শাহজাদ।