বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

জিনেদিন জিদান
ব্যালন ডি’অরের ৩০ জনের সংক্ষিপ্ত তালিকায় আবারও জায়গা করে নিয়েছেন লিওনেল মেসি। বয়স ৩৯ ছুঁইছুঁই হলেও বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ ব্যক্তিগত এই ট্রফির দৌড়ে এখনও নিজের অবস্থান ধরে রেখেছেন আর্জেন্টাইন মহাতারকা। ফুটবল বিশ্বের নামীদামি তারকাদের পাশাপাশি এবার তাঁর পক্ষে জোরালো সমর্থন জানালেন ফরাসি কিংবদন্তি জিনেদিন জিদান।
জিদান দ্ব্যর্থহীন কণ্ঠে জানিয়েছেন, এবারের ব্যালন ডি’অরে ভোট দেওয়ার সুযোগ থাকলে তিনি সবার আগে মেসিকেই বেছে নিতেন। এমনকি একশোবার ভোট দেওয়ার বিকল্প থাকলেও প্রতিবারই নির্দ্বিধায় মেসির পক্ষেই রায় দিতেন তিনি।
সরাসরি বক্তব্যে জিদান বলেন, ‘সুযোগ থাকলে আমি মেসিকে একশোবার ভোট দেব।’
বয়সকে মেসির শ্রেষ্ঠত্বের পথে কোনো বাধা হিসেবে দেখছেন না সাবেক এই বিশ্বকাপজয়ী ও সফল কোচ। ৩৯ বছর বয়সে এসেও তরুণদের সঙ্গে পাল্লা দিয়ে বিশ্বের শীর্ষ পর্যায়ে লড়াই চালিয়ে যাওয়াকে তিনি এক অনন্য অর্জন বলে অভিহিত করেন। জিদানের ভাষায়, ‘মানুষ আসলে বুঝতেই পারে না, ৩৯ বছর বয়সে এসেও বিশ্বের সেরা ফুটবলারদের কাতারে থাকা কতটা অসাধারণ ও অবিশ্বাস্য এক ব্যাপার।’
মেসি যদি আবারও ব্যালন ডি’অর জিতে নেন, তবে তাতে বিন্দুমাত্র বিস্মিত হবেন না বলে স্পষ্ট করেছেন জিদান। সর্বকালের সেরা ফুটবলারের তকমা নিয়ে এখনও কারও মনে দ্বিধাদ্বন্দ্ব থাকাটা তাঁর কাছে রীতিমতো বিস্ময়কর মনে হয়।
২০২৩ সালে ক্যারিয়ারের অষ্টম ব্যালন ডি’অর জিতে অনন্য ইতিহাস গড়েছিলেন মেসি। এবার ইন্টার মায়ামির এই প্রাণভোমরা লড়ছেন রেকর্ড নবমবারের মতো সম্মানজনক এই খেতাব জয়ের লক্ষ্যে। এবারের সংক্ষিপ্ত তালিকায় মেসির সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন কিলিয়ান এমবাপ্পে, লামিনে ইয়ামাল, উসমান দেম্বেলে, হ্যারি কেইন, ভিনিসিয়ুস জুনিয়র ও আর্লিং হালান্ডসহ সময়ের সেরা তারকারা।