বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

জারিফ সিয়াম
অনূর্ধ্ব-১৭, ১৯ ও ২৩ দল নিয়ে আয়োজিত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের গেম ডেভেলপমেন্ট টুর্নামেন্টের পর্দা নামল বুধবার। বৃষ্টির কারণে ফাইনাল ম্যাচটি পরিত্যক্ত হলেও গ্রুপ পর্বের পয়েন্ট টেবিলে এগিয়ে থাকার সুবাদে চ্যাম্পিয়নের ট্রফি ঘরে তুলেছে অনূর্ধ্ব-১৯ দল।
পুরো টুর্নামেন্টে ধারাবাহিক উজ্জ্বল ব্যাটিং উপহার দিয়ে চার ম্যাচে সর্বোচ্চ ১৮০ রান সংগ্রহ করে টুর্নামেন্টের সেরা ব্যাটারের পুরস্কার জিতেছেন জারিফ সিয়াম। প্রথম ম্যাচে ৯৯ রানে আউট হয়ে একটুর জন্য সেঞ্চুরি হাতছাড়া হলেও এই ব্যক্তিগত আক্ষেপকে বড় করে দেখছেন না এই তরুণ প্রতিভাবান ব্যাটার; দলীয় সাফল্যকেই নিজের মূল প্রেরণা হিসেবে দেখছেন তিনি।
ফাইনাল শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে নিজের অর্জিত অভিজ্ঞতার কথা জানাতে গিয়ে জারিফ বলেন, ‘এই টুর্নামেন্ট থেকে আমার অনেক বড় শিক্ষা হয়েছে। শীর্ষ স্তরের বোলাররা ঠিক কীভাবে বল করে এবং তাদের মুখোমুখি হয়ে কীভাবে পরিস্থিতি সামলাতে হয়—তা আমার জন্য বড় একটি অভিজ্ঞতা ছিল। আর ব্যক্তিগত মাইলফলকের কথা বললে, ৯৯ রানে আউট হওয়াটা আমার কাছে কোনো বড় ব্যাপার নয়। আমি সবসময় দলের স্বার্থে খেলি এবং দলের জন্যই খেলব। দলের জন্য মন দিয়ে খেললে ব্যক্তিগত রানও এমনিতেই চলে আসে।’
এক রানের জন্য শতক হাতছাড়া করার প্রসঙ্গে তিনি আরও যোগ করেন, ‘দুর্ভাগ্যবশত সেঞ্চুরিটা মিস হয়েছে, হয়নি তাতে কোনো সমস্যা নেই। ওই ম্যাচে আমরা দারুণ দাপট দেখিয়ে জয় তুলে নিয়েছিলাম। দিন শেষে দলের জয় নিশ্চিত করাটাই আমার কাছে আসল বিষয়।’
ভবিষ্যতের জন্য এই প্রতিযোগিতার গুরুত্ব তুলে ধরে জারিফ বলেন, ‘যে ম্যাচগুলোতে ভালো করেছি, সেখান থেকে যেমন অনেক কিছু শিখেছি, ঠিক তেমনি যেসব ইনিংসে ভুল করেছি সেখান থেকেও শিক্ষা নিয়েছি। সব মিলিয়ে শেখার পরিসরটা ছিল অনেক বড়। যেসব ভুল করেছি এবং যে অভিজ্ঞতাগুলো অর্জন করলাম, পরবর্তীতে বড় কোনো টুর্নামেন্টে উইকেটে ব্যাটিং করার সময় এগুলো আমাকে দারুণভাবে সাহায্য করবে।’