বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের নতুন মৌসুমে নিজেদের উদ্বোধনী ম্যাচে ইন্টার মিলানকে ২-১ গোলে হারিয়ে শুভসূচনা করেছে রিয়াল মাদ্রিদ। সান্তিয়াগো বার্নাব্যুতে সাবেক ক্লাবের বিপক্ষে এই জয়ের মাধ্যমে নিজের দ্বিতীয় মেয়াদের সূচনাটা জয় দিয়ে রাঙালেন পর্তুগিজ কোচ হোসে মরিনিয়ো। স্বাগতিকদের হয়ে গোল দুটি করেন ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পে ও ফেদেরিকো ভালভার্দে।
তবে ম্যাচের স্কোরলাইন যতটা স্বস্তিদায়ক দেখাচ্ছে, মাঠের লড়াইয়ে রিয়ালের জন্য পরিস্থিতি ততটা সহজ ছিল না।
ম্যাচের প্রথম ২০ মিনিট ইন্টার মিলানই আধিপত্য বিস্তার করে খেলেছিল। তৃতীয় মিনিটেই মার্কোস থুরামের হাফ ভলি অবিশ্বাস্য দক্ষতায় রুখে দেন রিয়াল গোলরক্ষক থিবো কোর্তোয়া; পরবর্তীতে হাকান চালহানোলুর বিপজ্জনক ফ্রি কিকও একইভাবে ফিরিয়ে দেন তিনি। তবে প্রতিপক্ষের ভুলের পুরো ফায়দা তোলে রিয়াল। ১৪তম মিনিটে ইন্টার মিডফিল্ডার কার্টিস জোন্সের দুর্বল পাসে চাপে পড়েন ডিফেন্ডার ইয়ান বিসেক। বল কেড়ে নিয়ে ব্রাহিম দিয়াজ দ্রুত বাড়িয়ে দেন এমবাপ্পের দিকে, আর বক্সে বল পেয়ে চমৎকার ফিনিশিংয়ে দলকে ১-০ ব্যবধানে এগিয়ে নেন ফরাসি ফরোয়ার্ড।
এই গোলের মধ্য দিয়ে চ্যাম্পিয়ন্স লিগে নিজের ৭১তম গোলের মাইলফলক স্পর্শ করে রিয়াল কিংবদন্তি রাউল গনজালেসকে ছুঁয়ে ফেলেন এমবাপ্পে।
২৩ মিনিটে আবারও ইন্টারের মারাত্মক ভুল। বেঞ্জামিন পাভারের ব্যাকপাসে অতিরিক্ত সময় নষ্ট করেন গোলরক্ষক জোসেপ মার্তিনেজ। সুযোগ বুঝে বিদ্যুৎগতিতে ছুটে এসে বল ছিনিয়ে নেন ফেদেরিকো ভালভার্দে এবং বল জালে ঠেলে দিয়ে ব্যবধান ২-০ করেন। দুই গোলে পিছিয়ে পড়েও আক্রমণ শানিয়ে যায় ইন্টার; জোন্সের একটি জোরালো শট ক্রসবারে লেগে ফিরে আসে।
দ্বিতীয়ার্ধে ম্যাচের গতি আরও বেড়ে যায়। ইন্টার ব্যবধান কমাতে একের পর এক আক্রমণ শুরু করে। তবে গোলরক্ষক মার্তিনেজ দ্বিতীয়ার্ধে এমবাপ্পে ও বেলিংহামের কয়েকটি নিশ্চিত চেষ্টা রুখে দিয়ে নিজের ভুল কিছুটা শোধরান। ক্রিস্টিয়ান কিভুর শিষ্যরা সফল হয় ৭৭তম মিনিটে, যখন লাউতারো মার্তিনেজের মাপা ক্রস থেকে জোরালো শটে ব্যবধান ২-১ করেন বদলি খেলোয়াড় কার্লোস অগাস্টো। শেষ মুহূর্তে সমতায় ফিরতে ইন্টার মরিয়া হয়ে উঠলেও হেনরিখ মখিতারিয়ানের নিশ্চিত গোলমুখী শট ঠেকিয়ে দিয়ে রিয়ালের পূর্ণ ৩ পয়েন্ট নিশ্চিত করেন প্রাচীর হয়ে দাঁড়ানো কোর্তোয়া।
চ্যাম্পিয়ন্স লিগে নিজের ৯৯তম ম্যাচে ৭১তম গোল করে সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় যৌথভাবে পাঁচে উঠে এলেন ২৭ বছর বয়সী কিলিয়ান এমবাপ্পে। ১৪২ ম্যাচে ৭১ গোল করা রাউলের পাশাপাশি অবস্থান করছেন তিনি। টুর্নামেন্টের ইতিহাসে এমবাপ্পের সামনে রয়েছেন কেবল করিম বেনজেমা (৯০), রবার্ট লেওয়ানডোভস্কি (১০৯), লিওনেল মেসি (১২৯) এবং ক্রিশ্চিয়ানো রোনালদো (১৪০)।