বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

হুলিয়ান আলভারেজ
গ্রীষ্মকালীন দলবদলের নাটক শেষ হলেও তার অস্বস্তিকর রেশ যেন পিছু ছাড়ছে না আর্জেন্টাইন ফরোয়ার্ড হুলিয়ান আলভারেজের। সান মামেসে অ্যাথলেটিক ক্লাবের কাছে ৩-০ গোলে বিধ্বস্ত হওয়ার রাতে সেই তিক্ত বাস্তবতার পুনরাবৃত্তি ঘটল আরও তীব্রভাবে।
ম্যাচের দ্বিতীয়ার্ধের শুরুতেই মাত্র দুই মিনিটের ব্যবধানে নিকো উইলিয়ামস ও রবার্ট নাভারো গোল করে অ্যাথলেটিক ক্লাবকে ২-০ ব্যবধানে এগিয়ে নেন। খেলা যখন অ্যাতলেতিকো মাদ্রিদের হাতছাড়া হওয়ার পথে, ঠিক তখনই আক্রমণের ধার বাড়াতে ৫৮তম মিনিটে বদলি হিসেবে আলভারেজকে মাঠে নামান কোচ দিয়েগো সিমিওনে।
কিন্তু মাঠে পা রাখতেই এক অনভিপ্রেত দৃশ্যের মুখোমুখি হতে হয় এই আর্জেন্টাইন তারকাকে। মাঠে নামার সময় এবং ম্যাচের বাকি অংশে প্রতিবার বল পায়ে পেতেই সফরকারী অ্যাতলেতিকো সমর্থকদের একটি অংশ তাঁকে লক্ষ্য করে দুয়ো ও কটূ শিস দিতে থাকে।
সমর্থকদের এমন প্রকাশ্য বিরোধিতার মুখে স্বাভাবিক ছন্দ ধরে রাখতে ব্যর্থ হন আলভারেজ। তাঁর পারফরম্যান্সে স্পষ্ট ছিল আত্মবিশ্বাসের ঘাটতি। শেষ পর্যন্ত ৯০তম মিনিটে ওইহান সানসেত আরও একটি গোল করলে ৩-০ ব্যবধানের বড় হার নিয়ে মাঠ ছাড়ে দিয়েগো সিমিওনের শিষ্যরা।