বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

২০২৬-২৭ মৌসুমের শুরুতেই দুর্দান্ত ফর্ম উপহার দিয়ে ইতিহাসের পাতায় নাম লিখিয়েছেন বার্সেলোনার ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রাফিনহা। চলতি একবিংশ শতাব্দীতে মাত্র দ্বিতীয় খেলোয়াড় হিসেবে লা লিগার প্রথম চার ম্যাচে ছয় গোল করার অনন্য কীর্তি গড়েছেন তিনি, যে মাইলফলক এর আগে কেবল বার্সেলোনা কিংবদন্তি লিওনেল মেসির একচ্ছত্র দখলে ছিল।
রবিবার রাতে ভ্যালেন্সিয়ার বিপক্ষে বার্সেলোনার ৫-০ গোলের দাপুটে জয়ে একটি গোল করেন রাফিনহা। এর মাধ্যমে লিগের প্রথম চার ম্যাচেই তাঁর মোট গোলসংখ্যা দাঁড়াল ছয়ে। এর আগে চলতি মৌসুমে এলচে ও রায়ো ভায়েকানোর বিপক্ষে জোড়া গোল করার পাশাপাশি অ্যাথলেটিক ক্লাবের বিপক্ষে একটি গোল করেছিলেন তিনি। অর্থাৎ চলতি মৌসুমে মাঠে নামা প্রতিটি লিগ ম্যাচেই প্রতিপক্ষের জাল কাঁপিয়েছেন এই সেলেসাও তারকা।
চলতি শতাব্দীতে লা লিগায় প্রথম চার ম্যাচে কোনো ক্লাবের হয়ে ছয়টি গোল করার নজির এতদিন কেবল মেসিরই ছিল। কাতালানদের হয়ে আর্জেন্টাইন মহাতারকা ২০১২-১৩ ও ২০১৩-১৪ দুই মৌসুমে এই চমক দেখিয়েছিলেন। এবার সেই বিরল ক্লাবে নাম লেখালেন রাফিনহাও।
ছয় গোল নিয়ে বর্তমানে লা লিগার সর্বোচ্চ গোলদাতার তালিকায় শীর্ষে অবস্থান করছেন রাফিনহা। তাঁর পেছনে পাঁচ গোল নিয়ে দ্বিতীয় স্থানে আছেন রায়ো ভায়েকানোর সার্জিও কামেয়ো, যেখানে রিয়াল মাদ্রিদের ফরাসি তারকা কিলিয়ান এমবাপেও গোলসংখ্যায় তাঁর চেয়ে পিছিয়ে রয়েছেন।
রাফিনহার এই গোল উৎসবের পেছনে বড় ভূমিকা রাখছে কোচ হান্সি ফ্লিকের নতুন ট্যাকটিক্যাল সিদ্ধান্ত। ২০২২ সালে ন্যু ক্যাম্পে যোগ দেওয়ার পর ডান ও বাঁ উইংয়ে উইঙ্গার হিসেবে খেললেও এবার ফ্লিক তাঁকে প্রথাগত সেন্ট্রাল স্ট্রাইকার হিসেবে খেলাচ্ছেন। নতুন পজিশনে মানিয়ে নিয়ে গোলমুখে তাঁর এমন বিধ্বংসী রূপ লা লিগার সর্বোচ্চ গোলদাতার ‘পিচিচি ট্রফি’র দৌড়ে রাফিনহাকে স্পষ্ট ফেবারিট হিসেবে প্রতিষ্ঠিত করেছে।