বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

ম্যাচের ৯৪তম মিনিটে সমতায় ফেরার সুবর্ণ সুযোগ পেয়েও পেনাল্টি মিস করলেন কিলিয়ান এমবাপ্পে। ফলে লা লিগায় রিয়াল বেতিসের কাছে ১-০ গোলে হেরে চলতি মৌসুমে নিজেদের প্রথম পরাজয়ের তিক্ত স্বাদ পেল রিয়াল মাদ্রিদ।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) রাতে অনুষ্ঠিত ম্যাচে নির্ধারিত সময়ের শেষ পর্যন্ত পিছিয়ে থাকা রিয়াল নাটকীয়ভাবে অতিরিক্ত সময়ে পেনাল্টি পায়। ইনজুরি সময়ের চতুর্থ মিনিটে ডি-বক্সে ভিনিসিউস জুনিয়র ফাউলের শিকার হলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। কিন্তু স্পট-কিক থেকে দুর্বল শট নিয়ে বসেন এমবাপ্পে, যা সহজেই ফিরিয়ে দিয়ে বেতিসকে পূর্ণ তিন পয়েন্ট এনে দেন গোলরক্ষক আলভারো ভালেস।
এর আগে গোলশূন্য প্রথমার্ধের পর ম্যাচের ৮১তম মিনিটে অচলাবস্থা ভাঙে স্বাগতিকরা। কর্নার থেকে উড়ে আসা বলে নেলসন দেওসার হেড গোলরক্ষক থিবো কোর্তোয়া ফিরিয়ে দিলেও ফিরতি বলে নিখুঁত ফিনিশিংয়ে জাল কাঁপান বেতিসের আইরিশ স্ট্রাইকার ট্রয় প্যারট।
চলতি মৌসুমে এসপানিওলকে ২-১ গোলে হারিয়ে যাত্রা শুরুর পর এমবাপ্পের হ্যাটট্রিকে সোসিয়েদাদকে ৪-১ এবং মালাগাকে ৪-০ গোলে উড়িয়ে দিয়ে টানা তিন জয় পেয়েছিল লস ব্লাঙ্কোসরা। তবে চতুর্থ ম্যাচে এসে হোঁচট খেল তারা। চার ম্যাচে তিন জয়ে ৯ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে রিয়াল মাদ্রিদ। সমান ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে তিনে উঠে এসেছে রিয়াল বেতিস। অপরদিকে এক ম্যাচ কম খেলে তিনটিতেই জিতে পূর্ণ ৯ পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান করছে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনা।