বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

পাকিস্তান ক্রিকেট দল
ইংল্যান্ডের মাটিতে হেডিংলি ও লর্ডস টেস্টে শোচনীয় হারের পর মাঝপথেই জাতীয় টেস্ট দলে নজিরবিহীন রদবদল এনেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। দলের প্রায় অর্ধেক খেলোয়াড়কে দেশে ফেরত পাঠানোর পাশাপাশি টেস্ট দলের প্রধান কোচের পদ থেকে সাবেক অধিনায়ক সরফরাজ আহমেদ এবং বোলিং কোচের পদ থেকে উমর গুলকে অব্যাহতি দেওয়া হয়েছে। তাঁদের স্থলাভিষিক্ত করে সীমিত ওভারের প্রধান কোচ মাইক হেসনকে টেস্ট দলের প্রধান কোচ এবং বোলিং কোচ হিসেবে অ্যাশলে নফকে অন্তর্ভুক্ত করা হয়েছে।
আগামী ৯ সেপ্টেম্বর এজবাস্টনে শুরু হতে যাওয়া নিয়ম রক্ষার তৃতীয় টেস্টের আগে মোহাম্মদ রিজওয়ান, ইমাম-উল-হক, সালমান আলী আগা, আলী উসমান, আমের জামাল, আওয়াইস জাফর ও খুররম শাহজাদ এই সাত অভিজ্ঞ ক্রিকেটারকে দল থেকে পুরোপুরি বাদ দেওয়া হয়েছে। তাঁদের জায়গায় দলে ডাক পেয়েছেন পাঁচজন নতুন মুখ: আরাফাত মিনহাজ, মোহাম্মদ ইমরান জুনিয়র, সাদ বেগ, মোহাম্মদ ইমরান রান্ধাওয়া ও রাজউল্লাহ। একই সাথে মাত্র ১০ ম্যাচের সম্মিলিত অভিজ্ঞতাসম্পন্ন সাইম আইয়ুব ও আবদুল্লাহ ফজলকেও স্কোয়াডে যুক্ত করা হয়েছে। নতুন অন্তর্ভুক্তদের মধ্যে কেবল বাঁহাতি স্পিনার মিনহাজেরই মে মাসে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে অভিষেকে ম্যাচসেরা হয়ে আন্তর্জাতিক ক্রিকেট খেলার পূর্ব অভিজ্ঞতা রয়েছে।
এই দল পুনর্গঠনে সবচেয়ে বড় বিস্ময় হিসেবে দেখা দিয়েছে স্পিনার আলী উসমানের বাদ পড়া। হেডিংলিতে ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট শিকার করে ১৯৭২ সালের পর প্রথম কোনো সফরকারী স্পিনার হিসেবে রেকর্ড গড়ার পরও তাকে দল থেকে ছেঁটে ফেলা হয়েছে। অন্যদিকে উইকেটের পেছনে দুর্দান্ত কিপিং করলেও ব্যাটার রিজওয়ানের অফফর্ম কাল হয়ে দাঁড়িয়েছে; লর্ডসে ৭ ও ১ এবং হেডিংলিতে ১২ ও ৪১ রানের আগে ওয়েস্ট ইন্ডিজ সফরে তিন ইনিংসে তিনি করেছিলেন মাত্র ৪১ রান।
লর্ডস টেস্টের প্রথম দিনে কাফ ইনজুরির কথা বলে উভয় ইনিংসে ব্যাট করতে না নামায় সমালোচনার মুখে পড়া ওপেনার ইমাম-উল-হক এবং টানা রানখরায় ভোগা টি-টোয়েন্টি অধিনায়ক সালমান আগাও জায়গা হারিয়েছেন। চোট ও ফিটনেস জটিলতা কাটিয়ে ২০২৫ সালের জানুয়ারির পর দীর্ঘ বিরতি দিয়ে টেস্ট স্কোয়াডে ফিরলেন তরুণ ওপেনার সাইম আইয়ুব।
গত এপ্রিলে বাংলাদেশের বিপক্ষে সিরিজের প্রাক্কালে দায়িত্ব নেওয়া সরফরাজ আহমেদের কোচিং অধ্যায় মাত্র তিনটি সিরিজেই শেষ হয়ে গেল।