বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

সেভিয়ার বিপক্ষে গোল উদযাপনে অ্যাটলেটিকো মাদ্রিদের স্প্যানিশ ফরোয়ার্ড অ্যালেক্স বায়েণা
আর্জেন্টাইন ফরোয়ার্ড হুলিয়ান আলভারেসের দলবদল সংক্রান্ত গুঞ্জন ও বিতর্ক পেছনে ফেলে সেভিয়ার মাঠে ৩-১ গোলের দাপুটে জয় তুলে নিয়ে লা লিগা পয়েন্ট টেবিলের শীর্ষে উঠেছে অ্যাটলেটিকো মাদ্রিদ।
শনিবার রাতে প্রতিপক্ষের মাঠে পাওয়া এই দুর্দান্ত জয়ের ফলে নতুন মৌসুমে প্রথম তিন ম্যাচ থেকে দিয়েগো সিমিওনের দলের সংগ্রহ দাঁড়াল সাত পয়েন্ট। বার্সেলোনা ও আর্সেনালে যাওয়ার গুঞ্জনে থাকা আলভারেসকে এ ম্যাচে স্কোয়াডের বাইরে রাখেন সিমিওনে। এর আগে ভিয়ারিয়ালের সঙ্গে ঘরের মাঠে ২-২ গোলে ড্র হওয়া ম্যাচে নিজ ক্লাবের সমর্থকদের দুয়ো শুনেছিলেন এই স্ট্রাইকার। দলবদল পরিস্থিতি নিয়ে অ্যাটলেটিকো মাদ্রিদ কোচ দিয়েগো সিমিওনে বলেন, "হুলিয়ান বর্তমানে একটি ব্যক্তিগত পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। আমরা সবাই তাকে সহযোগিতা করতে প্রস্তুত এবং সে নিজেও মাঠে দলকে সহায়তা করবে, কারণ সে একজন অসাধারণ উঁচু মানের খেলোয়াড়।"
আলভারেসের অনুপস্থিতিতে শুরু থেকেই সেভিয়ার রক্ষণভাগে চাপ তৈরি করে অ্যাটলেটিকোর আক্রমণভাগ। ম্যাচের চতুর্থ মিনিটেই ইউরোপিয়ান চ্যাম্পিয়ন পিএসজি থেকে দলে ভেড়ানো দক্ষিণ কোরীয় তারকা লি কাং-ইনের বাড়ানো পাস থেকে নিচু শটে গোল করে অ্যাটলেটিকোকে এগিয়ে নেন অ্যালেক্স বায়েণা। ২৬তম মিনিটে নিখুঁত ফিনিশিংয়ে ব্যবধান ২-০ করেন নাইজেরিয়ান ফরোয়ার্ড আদেমোলা লুকম্যান। এর ঠিক সাত মিনিট পর মার্কোস লোরেন্তের বাড়ানো বলে বক্সের বাইরে থেকে জোরালো শটে ব্যক্তিগত দ্বিতীয় গোল করে দলকে ৩-০ ব্যবধানে এগিয়ে দেন বায়েণা। দ্বিতীয়ার্ধে সেভিয়ার হয়ে মিগুয়েল সিয়েরা চমৎকার ভলিতে একটি গোল শোধ করলেও তা ম্যাচের ফলাফলে কোনো প্রভাব ফেলতে পারেনি।
দিনের অপর ম্যাচে রিয়াল বেতিসকে ৫-২ গোলের বড় ব্যবধানে হারিয়ে নিজেদের প্রথম জয় নিশ্চিত করেছে লেভান্তে। লেভান্তের হয়ে আদ্রিয়ান দে লা ফুয়েন্তে, এনজো বারদেলি, রজার ব্রুগুয়ের জোড়া গোল এবং জন আন্দার ওলাসাগাস্তি গোল করেন। বেতিসের পক্ষে মার্ক বারত্রা ও রদ্রিগো রিকেলমে লক্ষ্যভেদ করলেও দলের হার এড়াতে পারেননি। দিনের আরেক খেলায় এসপানিওলকে ২-১ ব্যবধানে হারিয়ে মৌসুমের প্রথম জয় পেয়েছে রিয়াল সোসিয়েদাদ।