বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

আলিয়াঞ্জ অ্যারেনায় স্টুটগার্টের বিপক্ষে বড় জয়ের পর উল্লাসরত বায়ার্ন মিউনিখের ফুটবলাররা
নতুন বুন্দেসলিগা মৌসুমের শুরুতেই নিজেদের শক্তিমত্তার জানান দিল বর্তমান চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখ। ঘরের মাঠ আলিয়াঞ্জ অ্যারেনায় শুক্রবার রাতে ভিএফবি স্টুটগার্টকে ৫-১ গোলের বিশাল ব্যবধানে হারিয়ে শুভসূচনা করেছে ভিনসেন্ট কোম্পানির দল। এই জয়ে লিগের উদ্বোধনী ম্যাচে টানা ১৫ মৌসুম অপরাজিত থাকার অনন্য রেকর্ড ধরে রাখল ব্যাভারিয়ানরা।
বৃষ্টিভেজা মাঠে ম্যাচের ২১তম মিনিটে জশুয়া কিমিখের কর্নার থেকে দুর্দান্ত হেডে বায়ার্নকে এগিয়ে দেন ফরাসি ডিফেন্ডার দায়োত উপামেকানো। দ্বিতীয়ার্ধের শুরুতে জশুয়া ভাগনোম্যানের গোলে স্টুটগার্ট সমতায় ফিরলেও ঘুরে দাঁড়াতে সময় নেয়নি বায়ার্ন। মাত্র তিন মিনিটের ব্যবধানে মাইকেল ওলিসের চমৎকার গোল এবং পরবর্তীতে ভাগনোম্যানের আত্মঘাতী গোলে ম্যাচের পূর্ণ নিয়ন্ত্রণ নিজেদের করে নেয় স্বাগতিকরা।
ম্যাচের শেষভাগে বুন্দেসলিগায় অভিষিক্ত ইসমাইল সাইবারির পাস থেকে আলেক্সান্ডার পাভলোভিচ দলের চতুর্থ গোলটি করেন এবং অতিরিক্ত সময়ে লুইস দিয়াজ লক্ষ্যভেদ করে বায়ার্নের ৫-১ গোলের বড় জয় নিশ্চিত করেন। ম্যাচে আলো ছড়ানো উইঙ্গার ওলিসের প্রশংসা করে বায়ার্ন ডিফেন্ডার কনরাড লাইমার বলেন, "সে নিজের সহজাত প্রবৃত্তির ওপর দারুণ নির্ভর করে এবং প্রতিপক্ষ কিছু বুঝে ওঠার আগেই প্রতিক্রিয়া দেখায়। এটি এক অবিশ্বাস্য গুণ, বিশেষ করে ওয়ান-অন-ওয়ান পরিস্থিতিতে। কখন পাস দিতে হবে, কখন ড্রিবল করতে হবে আর কখন শট নিতে হবে—তা অনুধাবন করার জন্য এমন ইনস্টিংক্ট প্রয়োজন। মাঠে ওর সঙ্গে খেলতে পারা সত্যিই দারুণ আনন্দের।"
এই বড় জয়ের মধ্য দিয়ে ২০২৪ সালের সেপ্টেম্বর থেকে শুরু করে টানা ৬৭টি ম্যাচডেতে লিগ টেবিলের শীর্ষে থাকার ধারাবাহিকতা বজায় রাখার পথে রয়েছে বায়ার্ন। তবে গত মৌসুমে ঘরোয়া ৪০ ম্যাচের মধ্যে মাত্র একটিতে পরাজিত হলেও কোনো ধরনের আত্মতুষ্টিতে না ভোগার বিষয়ে দলকে সতর্ক করে বায়ার্ন কোচ ভিনসেন্ট কোম্পানি বলেন, "সবকিছু আবার শূন্য থেকেই শুরু হয়েছে। আমি আশা করি দলের সব খেলোয়াড় বিষয়টি অনুধাবন করতে পেরেছে এবং তাদের মধ্যে এই ক্ষুধা তৈরি করাই আমার মূল দায়িত্ব।"