বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

তুর্কি ক্লাব ট্রাবজোনস্পোরের প্রধান কোচ ফাতিহ তেককে
উয়েফা ইউরোপা লিগের প্লে-অফ থেকে আকস্মিক ও বেদনাদায়ক বিদায়ের পর পদত্যাগের ঘোষণা দিলেও কোচ ফাতিহ তেককের পদত্যাগপত্র আনুষ্ঠানিকভাবে প্রত্যাখ্যান করেছে তুর্কি ক্লাব ট্রাবজোনস্পোর কর্তৃপক্ষ।
ইউরোপা লিগের বাছাইপর্বের দ্বিতীয় লেগে ফেরেঙ্কভারোসির কাছে ৪-০ গোলের বড় ব্যবধানে পরাজিত হয় ট্রাবজোনস্পোর। ম্যাচ শেষ হওয়ার পরপরই মানসিকভাবে ভেঙে পড়ে ম্যাচ-পরবর্তী সংবাদ সম্মেলনে সরাসরি টেলিভিশনে দায়িত্ব ছাড়ার ঘোষণা দেন দলটির প্রধান কোচ ফাতিহ তেককে। ব্যর্থতার দায় নিজের কাঁধে নিয়ে আবেগাপ্লুত কণ্ঠে ফাতিহ তেককে বলেন, "অবশ্যই এটি আমাদের জন্য অত্যন্ত দুঃখজনক এক রাত, যার সম্পূর্ণ দায়ভার আমার ও আমার দলের। খেলোয়াড় লাল কার্ড দেখে মাঠ ছাড়ার পূর্ব পর্যন্ত সবকিছু ঠিকঠাক ছিল, কিন্তু শেষ পর্যন্ত আমরা ইউরোপা লিগে জায়গা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছি। গত ১৮ মাস ধরে দিন-রাত দলের উন্নতির জন্যই কাজ করেছি। এই মুহূর্তে আমি আমার দায়িত্ব থেকে পদত্যাগ করছি এবং বিশ্বাস করি নিজেকে এভাবে শাস্তি দেওয়ার অধিকার আমার রয়েছে।"
তবে এমন হতাশাজনক হারের প্রেক্ষাপটে কোচের এই সিদ্ধান্তকে ক্ষণিকের আবেগপ্রবণ পদক্ষেপ হিসেবে চিহ্নিত করেছে ট্রাবজোনস্পোর পরিচালনা পর্ষদ। তাৎক্ষণিক উদ্যোগ নিয়ে ক্লাবের শীর্ষ নেতৃত্ব কোচের পদত্যাগপত্র নাকচ করে দেয় এবং দলের দায়িত্বে তাঁকে বহাল রাখার সিদ্ধান্ত গ্রহণ করে। ক্লাবের অফিশিয়াল বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করে বলা হয়, "ফেরেঙ্কভারোসির কাছে হারের পর তাৎক্ষণিক উত্তেজনায় পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছিলেন আমাদের প্রধান কোচ ফাতিহ তেককে। ট্রাবজোনস্পোরের পরিচালনা পর্ষদ তাঁর পদত্যাগপত্র প্রত্যাখ্যান করেছে। ফাতিহ তেককে তাঁর দায়িত্ব পালন অব্যাহত রাখবেন এবং আগামী লিগ ম্যাচে আমেদস্পরের বিপক্ষে ডাগআউটে তিনিই দলের কোচের দায়িত্ব পালন করবেন।"