বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

নেইমার জুনিয়র। ছবি: সংগৃহীত
বর্তমানে শৈশবের ক্লাব সান্তোসে খেলছেন নেইমার। যদিও দুই মৌসুম ধরে সান্তোস ছাড়বেন বলে বেশ কয়েকবারই গুঞ্জন উঠেছিল। পরে চলতি বছরের শেষ পর্যন্ত থাকার চুক্তি সম্পন্ন করেন নেইমার। এবার নিজের শৈশবের ক্লাবের ফিফার সম্ভাব্য নিষেধাজ্ঞা থেকে বাঁচিয়ে দিয়েছে এই তারকার পরিবার।
নেইমারের পরিবারের এজেন্সি এনআর স্পোর্টস গুরুত্বপূর্ণ আর্থিক সহায়তা দেওয়ার কারণেই মূলত সান্তোসের ওপর থেকে আনুষ্ঠানিকভাবে ফিফার দলবদল নিষেধাজ্ঞা উঠে গেছে। এই অর্থ সহায়তার মাধ্যমে জ্যঁ লুকাসকে নিয়ে মোনাকোর পাওনা ১৭ লাখ পাউন্ডের (২৩ লাখ ডলার) ঋণ পরিশোধ করেছে ব্রাজিলের ক্লাবটি। ফলে তারা অবনমন-ঝুঁকি এড়ানোর লড়াইয়ে নতুন খেলোয়াড় নিবন্ধনের সুযোগ ফিরে পেয়েছে।
মিডফিল্ডার জ্যঁ লুকাসকে নিয়ে মোনাকোর কাছে থাকা ১ কোটি ২০ লাখ ব্রাজিলিয়ান রিয়াল ঋণ পরিশোধের পর ফিফার ট্রান্সফার নিষেধাজ্ঞা থেকে আনুষ্ঠানিকভাবে মুক্তি পায় সান্তোস। জুলাই থেকে ক্লাবটির খেলোয়াড় নিবন্ধন ও ট্রান্সফার কার্যক্রম আটকে রেখেছিল ওই নিষেধাজ্ঞা। এনআর স্পোর্টসের দেওয়া গুরুত্বপূর্ণ মূলধন সহায়তার পরই নিষেধাজ্ঞাটি প্রত্যাহার করা হয়েছে।
এর বিনিময়ে সান্তোস ও নেইমারের পরিবারের এজেন্সি যৌথভাবে ক্লাবটির জার্সিতে এখনও বাণিজ্যিকভাবে ব্যবহৃত না হওয়া স্পনসরশিপের জায়গা নিয়ে আলোচনা ও বাণিজ্যিক কার্যক্রম পরিচালনা করবে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) এক আনুষ্ঠানিক বিবৃতিতে নিষেধাজ্ঞা উঠে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে ব্রাজিলের অন্যতম ঐতিহাসিক এই ক্লাব।
ফিফার নিষেধাজ্ঞা উঠে যাওয়ায় জুভেন্তাসের সাবেক মিডফিল্ডার আর্থার মেলোকে দলে ভেড়ানোর পথে এগোতে পারবে সান্তোস। দারিও স্পোর্তের প্রতিবেদনে বলা হয়েছে, আর্থারই ক্লাবটির প্রধান লক্ষ্য। ব্রাজিলিয়ান এই প্লেমেকারকে দলে পেলে অবনমন-ঝুঁকি থেকে বেরিয়ে আসার লড়াইয়ে সান্তোস তাৎক্ষণিকভাবে শক্তি বাড়াতে পারবে বলে আশা করা হচ্ছে।