বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো
বিশ্বকাপের বাণিজ্যিক স্বত্বের অংশ বেসরকারি বিনিয়োগকারীদের কাছে বিক্রির বিতর্কিত পরিকল্পনা ঘিরে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর বিরুদ্ধে সুইজারল্যান্ডের আদালতে ফৌজদারি মামলা করার প্রস্তুতি নিচ্ছে ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফা।
যুক্তরাষ্ট্রের একটি আদালতে উয়েফার আইনজীবীদের দাখিল করা ৫৬ পৃষ্ঠার একটি আইনি নথিতে জানানো হয়েছে, সুইস ফৌজদারি আইনের ১৫৮ ধারা অনুযায়ী 'ফৌজদারি অব্যবস্থাপনা' বা ক্রিমিনাল মিসম্যানেজমেন্টের অভিযোগে ইনফান্তিনো এবং সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তাদের বিরুদ্ধে এই আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে।
উয়েফার নথিতে উল্লেখ করা হয়েছে, ফিফার প্রস্তাবিত পরিকল্পনা অনুযায়ী বিশ্বকাপের বাণিজ্যিক কার্যক্রম পরিচালনাধীন প্রতিষ্ঠানের ২০ শতাংশ অংশ ৪২০ কোটি ডলারে বেসরকারি বিনিয়োগকারীদের কাছে বিক্রির উদ্যোগ নেওয়া হয়েছিল। উয়েফার অভিযোগ, এর মাধ্যমে ফিফার সম্পদের মূল্যায়ন অবাস্তবভাবে অত্যন্ত কম দেখানো হয়েছে এবং কোনো প্রতিযোগিতামূলক উন্মুক্ত নিলাম বা স্বাধীন বাজার যাচাই ছাড়াই পুরো প্রক্রিয়াটি এগিয়ে নেওয়া হয়েছিল।
"সুইজারল্যান্ডে ইনফান্তিনো এবং সম্ভাব্য অন্যান্য ফিফা কর্মকর্তা ও উপদেষ্টাদের বিরুদ্ধে ফৌজদারি অব্যবস্থাপনার অভিযোগে মামলা করার প্রস্তুতি নিচ্ছে উয়েফা।"
এই বিতর্কিত পরিকল্পনার সঙ্গে যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারী জশুয়া কুশনারের প্রতিষ্ঠান 'থ্রাইভ ক্যাপিটাল'-এর নাম যুক্ত ছিল। ফিফার পরিকল্পনা ছিল একটি নতুন বাণিজ্যিক প্রতিষ্ঠানের মাধ্যমে বিশ্বকাপসহ বড় টুর্নামেন্টগুলোর বাণিজ্যিক কার্যক্রম পরিচালনা করা। তবে তীব্র সমালোচনা এবং ইউরোপীয় ফেডারেশনগুলোর টুর্নামেন্ট বয়কটের হুমকির মুখে ফিফা শেষ পর্যন্ত এই পরিকল্পনাটি বাতিল করতে বাধ্য হয়।
পরিকল্পনা বাতিল করা হলেও ইনফান্তিনোর বিরুদ্ধে উয়েফার কঠোর অবস্থানে কোনো পরিবর্তন আসেনি। সংস্থাটি চায় ফিফা সভাপতি পদ থেকে সরে দাঁড়ান কিংবা আসন্ন নির্বাচনে শক্তিশালী প্রতিদ্বন্দ্বিতার মুখোমুখি হোন।