বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

ডারউইনে প্রথম টেস্টে অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারায় বাংলাদেশ। ছবি: সংগৃহীত
২৩ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে খেলতে গিয়ে ইতিহাস গড়েছে বাংলাদেশ। ডারউইনের প্রথম টেস্টে অজিদের ৯ উইকেটে হারিয়ে দেয় টাইগাররা। যদিও পরের টেস্টে ম্যাকাইতে ব্যাটিং ব্যর্থতায় আর প্রতিদ্বন্দ্বিতা গড়তে পারেনি।
তবে অস্ট্রেলিয়ায় প্রথম টেস্ট জয়ের জন্য বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছে, বাংলাদেশ সরকারের মন্ত্রিসভা। ২৩ আগস্ট প্রকাশিত একটি অতিরিক্ত গেজেটের মাধ্যমে মন্ত্রিসভার এই সর্বসম্মত অভিনন্দন প্রস্তাবটি আনুষ্ঠানিকভাবে জারি করা হয়।
গেজেট সূত্রে জানা গেছে, গত ১৩ থেকে ১৭ আগস্ট ২০২৬ তারিখে অস্ট্রেলিয়ার ডারউইনের মারারা স্টেডিয়ামে অনুষ্ঠিত দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম টেস্টে স্বাগতিক অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারায় বাংলাদেশ। অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের এই জয়কে দেশের ক্রীড়া ইতিহাসে একটি অনন্য ও গৌরবময় মাইলফলক হিসেবে বিবেচনা করছে সরকার।
মন্ত্রিসভার এই অভিনন্দন প্রস্তাবে উল্লেখ করা হয়, অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশ টেস্ট দলের এই সাফল্য শুধুমাত্র একটি নির্দিষ্ট ম্যাচের জয় নয়; বরং আন্তর্জাতিক টেস্ট ক্রিকেটে বাংলাদেশের ধারাবাহিক রূপান্তর, সক্ষমতা, দৃঢ় আত্মবিশ্বাস, শৃঙ্খলা ও প্রতিযোগিতামূলক মানসিকতার এক উজ্জ্বল প্রতীক।
মন্ত্রিসভা দৃঢ় আশাবাদ ব্যক্ত করেছে যে, বাংলাদেশের এই ঐতিহাসিক সাফল্য দেশের তরুণ ও উদীয়মান প্রজন্মকে খেলাধুলার প্রতি নতুন করে আরও উৎসাহিত করবে এবং বিশ্ব ক্রীড়াঙ্গনে বাংলাদেশের সার্বিক সম্মান, মর্যাদা ও ভাবমূর্তি অনেক দূর এগিয়ে নিয়ে যাবে।