বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক
আগামী ১৯ সেপ্টেম্বর জাপানের নাগোয়ায় অনুষ্ঠিতব্য মর্যাদাপূর্ণ এশিয়ান গেমসের উদ্বোধনী আসরকে সামনে রেখে সামগ্রিক প্রস্তুতি জোরদার করছে বাংলাদেশ। এবারের আসরে অংশ নিতে যাওয়া মোট ২২টি ডিসিপ্লিনের ফেডারেশনের সভাপতি ও সাধারণ সম্পাদকদের নিয়ে আজ রবিবার বিকেলে এক গুরুত্বপূর্ণ প্রস্তুতিমূলক বৈঠকে বসছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।
জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) মিলনায়তনে আয়োজিত এই উচ্চপর্যায়ের সভায় এশিয়ান গেমসে বাংলাদেশের চূড়ান্ত অংশগ্রহণ, অ্যাথলেটদের ক্যাম্পিং এবং সংশ্লিষ্ট ফেডারেশনগুলোর সামগ্রিক প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা হবে।
এর আগে গত সপ্তাহেও বিভিন্ন ফেডারেশনের শীর্ষ কর্তাদের সঙ্গে বৈঠক করেছিলেন ক্রীড়া প্রতিমন্ত্রী, যেখানে মূল এজেন্ডা ছিল নবগঠিত ২৭টি ফেডারেশনের এডহক কমিটির সাংগঠনিক নির্দেশনা ও অভ্যন্তরীণ নির্বাচন সংক্রান্ত বিষয়। তবে রবিবারের বৈঠকের মূল লক্ষ্য থাকবে শুধুমাত্র এশিয়ান গেমসের মাঠপর্যায়ের প্রস্তুতি। এডহক কমিটির অন্তর্ভুক্ত ফেডারেশনগুলো ছাড়াও এবারের গেমসে ফুটবল ও ক্রিকেট দল অংশ নেওয়ায় ওই দুই ফেডারেশনের দায়িত্বশীল প্রতিনিধিরাও বৈঠকে উপস্থিত থাকবেন।
জানা গেছে, সম্প্রতি এশিয়ান গেমসের কয়েকটি ক্রীড়া ডিসিপ্লিনের খেলোয়াড় ও কর্মকর্তাদের অ্যাক্রিডিটেশন কার্ড সংক্রান্ত জটিলতা তৈরি হয়েছিল। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের প্রত্যক্ষ উদ্যোগে এবং বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) সঙ্গে নিবিড় সমন্বয়ের মাধ্যমে এই সংকটের সমাধান হয়েছে। বিওএ সভাপতির সঙ্গে এশিয়ান অলিম্পিক কাউন্সিলের সফল আলোচনার পর কার্ড সংক্রান্ত যাবতীয় প্রক্রিয়া এখন স্বাভাবিক গতিতে এগোচ্ছে।