বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

রাজশাহী সার্কিট হাউসে আয়োজিত বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর ভলিবল টুর্নামেন্টের প্রস্তুতিমূলক সভা।
মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী জাতীয় বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীরের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানাতে এবং উত্তরাঞ্চলে ভলিবল খেলার মান পুনরুজ্জীবিত করতে আগামী নভেম্বরে রাজশাহীতে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর ভলিবল টুর্নামেন্ট’।
শনিবার রাতে রাজশাহী সার্কিট হাউসের সম্মেলন কক্ষে আয়োজিত এক প্রস্তুতিমূলক সভায় প্রধান অতিথির বক্তব্য প্রদানকালে ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু টুর্নামেন্টের সম্ভাব্য সময়সূচি হিসেবে আগামী ২১ থেকে ২৭ নভেম্বরের তারিখ ঘোষণা করেন।
টুর্নামেন্টের পুরুষ বিভাগে অংশ নেবে দেশের শীর্ষস্থানীয় দলসমূহ, যার মধ্যে রয়েছে বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ নৌবাহিনী, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), ঢাকা প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন দল এবং রাজশাহী বিভাগীয় লিগ চ্যাম্পিয়ন দল। পাশাপাশি এ অঞ্চলে নারী ভলিবলের প্রসার ও উদ্দীপনা বাড়াতে রাজশাহী জেলা নারী ভলিবল দল এবং জাতীয় চ্যাম্পিয়ন বাংলাদেশ পুলিশ নারী ভলিবল দলের মধ্যে একটি বিশেষ প্রদর্শনী ম্যাচ অনুষ্ঠিত হবে। প্রাথমিকভাবে রাজশাহী মহানগরীর বিভিন্ন শীর্ষ শিক্ষাপ্রতিষ্ঠানের খেলার মাঠে ম্যাচগুলো পরিচালিত হবে।
ভূমিমন্ত্রী উল্লেখ করেন, যুবসমাজকে মাদকাসক্তি, জুয়া ও অনৈতিক কর্মকাণ্ড থেকে দূরে রেখে একটি সুস্থ ও শান্তিপূর্ণ সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই। তিনি জানান, ভলিবলসহ অন্যান্য খেলাধুলার প্রসারে রাজশাহী সিটি করপোরেশনের উদ্যোগে একটি অত্যাধুনিক ইনডোর স্টেডিয়াম নির্মাণের কাজ এগিয়ে চলেছে। সাধারণ মানুষের কাছ থেকে কোনো প্রকার চাঁদা না নিয়ে নিজস্ব তহবিল ও করপোরেট স্পনসরশিপের মাধ্যমে আনুমানিক ১২ থেকে ১৪ লাখ টাকার বাজেটে এই টুর্নামেন্ট পরিচালিত হবে এবং সুষ্ঠু ব্যবস্থাপনার জন্য শিগগিরই কারিগরি ও অর্থ সংক্রান্ত উপ-কমিটি গঠন করা হবে।
সভায় উপস্থিত ছিলেন আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়জুল কবির, জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম, রাজশাহী সিটি করপোরেশনের সাবেক মেয়র মো. মোসাদ্দেক হোসেন বুলবুল, জেলা পরিষদ প্রশাসক মোহাম্মদ এরশাদ আলী ঈশা ছাড়াও স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গ, ক্রীড়াবিদ ও ক্রীড়া সংগঠকরা।