বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

ছবি : সংগৃহীত
ফিলাডেলফিয়া ইউনিয়নের বিপক্ষে ম্যাচে প্রতিপক্ষের খেলোয়াড়ের সঙ্গে বিবাদে জড়িয়ে শাস্তি পেয়েছেন ইন্টার মিয়ামির আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। ঘাড়ের পেছনে হাত দেওয়ার ঘটনায় মেজর লিগ সকার (এমএলএস) কর্তৃপক্ষ তাকে আর্থিক জরিমানা করেছে।
বৃহস্পতিবারের ম্যাচে ফিলাডেলফিয়া ইউনিয়নের সঙ্গে ২-২ গোলে ড্র করে ইন্টার মিয়ামি। ম্যাচের দ্বিতীয়ার্ধের অতিরিক্ত সময়ে বাংলাদেশি বংশোদ্ভূত কুইন সুলিভানের সঙ্গে উত্তপ্ত বাক্যবিনিময়ের একপর্যায়ে তার ঘাড়ের পেছনে হাত দেন মেসি। পরে ঘটনার জন্য এমএলএস কর্তৃপক্ষ আর্জেন্টাইন ফরোয়ার্ডকে অপ্রকাশিত পরিমাণ অর্থদণ্ড দেয়।
ম্যাচে এর আগেও দুই দলের খেলোয়াড়দের মধ্যে উত্তেজনা তৈরি হয়েছিল। পেনাল্টি এলাকায় ড্রিবল করার সময় ভারসাম্য হারিয়ে পড়ে যান কুইন সুলিভান। এরপর ইয়ান ফ্রের সঙ্গে তার ধাক্কাধাক্কি ও বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে ফ্রে সুলিভানের ঘাড় ধরে ফেলেন এবং পরে সুলিভান উঠে দাঁড়িয়ে ট্যাকল করেন।
শেষ দিকে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। অতিরিক্ত সময়ে মাঠের বাইরে সংঘর্ষের ঘটনায় ইন্টার মিয়ামির ইয়ানিক ব্রাইট এবং কুইন সুলিভানের ভাই কাভান সুলিভান লাল কার্ড দেখেন।
তবে পরে স্বাধীন রিভিউ প্যানেল সর্বসম্মত সিদ্ধান্তে কাভান সুলিভানের লাল কার্ড ও এক ম্যাচের নিষেধাজ্ঞা প্রত্যাহার করে। অন্যদিকে মেসির সতীর্থ ইয়ান ফ্রেকেও জরিমানা করা হয়েছে।
ম্যাচটি ব্যক্তিগতভাবে মেসির জন্য ছিল আবেগঘন। বাবার মৃত্যুর পর প্রথমবার গোলের দেখা পান আর্জেন্টাইন তারকা। দলের প্রথম গোলেও গুরুত্বপূর্ণ অবদান রাখেন তিনি। তবে এত কিছুর পরও জয় নিয়ে মাঠ ছাড়তে পারেনি ইন্টার মিয়ামি; শেষ পর্যন্ত ২-২ গোলের ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হয় তাদের।