বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

ছবি: সংগৃহীত
ডারউইন টেস্টে বাংলাদেশের কাছে ধরাশায়ী হয়েছে স্বাগতিক অস্ট্রেলিয়া। ৯ উইকেটের জয়ে সিরিজে এগিয়ে গেছে টাইগাররা। এতে বেশ আত্মবিশ্বাসী লাল-সবুজের প্রতিনিধিরা। বাংলাদেশের এই আত্মবিশ্বাসকেই চ্যালেঞ্জ হিসেবে দেখছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স।
ম্যাকাইয়ে দ্বিতীয় টেস্টে নামার আগে শুক্রবার (২১ আগস্ট) সংবাদ সম্মেলনে আসেন অজি অধিনায়ক। তিনি বলেন, ‘যদি খুব ভালো খেলেও হেরে যান, তখন হয়তো অনেক কিছু চিন্তা করবেন। তবে আমার মনে হয়, আমরা নিজেদের সেরা খেলাটার ধারেকাছেও ছিলাম না। তারা (বাংলাদেশ) অনেক ভালো ক্রিকেট খেলেছে এবং জয়টা ডিজার্ভ করে।
২০১৭ সালে নিজেদের মাঠেও টেস্ট অজিদের হারিয়েছিল বাংলাদেশ। সেটি স্মরণ করে কামিন্স বলেন, ‘২০১৭ সালে আমাদের বিপক্ষে তারা জিতেছিল। ফলে এবারই প্রথমবার জেতেনি। পরে আমরা বাউন্স ব্যাক করেছি। তারা অনেক ভালো দল। এখানে অনেক আত্মবিশ্বাস নিয়ে আসবে তারা। এই চ্যালেঞ্জই আমাদের নিতে হবে।
অজি অধিনায়ক আরও বলেন, ‘তবে আমরা আগের ম্যাচে নিজেদের সেরা ক্রিকেটের ধারেকাছেও ছিলাম না। বাংলাদেশ অনেক ভালো ক্রিকেট খেলেছে। তারা বেশ ভালো ক্রিকেট দল। অবশ্যই আইডিয়াল (ফল) নয়, তবে চেষ্টা করবো বেশি ম্যাচ জেতার।